প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাসেল মোল্লা: “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীতে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

এ সময় উপজেলা নির্বাহী উপজেলার মো.আরিফুজ্জামান এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাজী হুমায়ূন সিকদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলাপল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা বেগম, উপজেলা অফিসার আব্বাস উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আরাফাত হোসেন, কলাপাড়া পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) চেয়ারম্যান ফোরকান তালুকদার সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। সভায় প্রান্তিক পর্যায়ের কৃষক-কৃষানীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।

সভায় বক্তারা, টেকসই ও উন্নত বাংলাদেশ গড়তে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কৃষি ভিত্তিক উন্নয়ন, গ্রামীন অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও ডিজিটাল সংযোগ অপরিহার্য। তাই গ্রামীন এলাকার উন্নয়নে সরকারকে আরও কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।

অনুষ্ঠান শেষে বিআডিবির আওতাধীন সফলভোগী সদস্যের মাঝে ঋণ ও কিশোরী সদস্যের মাঝে সঞ্চয়পূর্ণদনার চেক বিতরণ। প্রধানমন্ত্রী অঙ্গীকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে সমবায়ী সফলভোগী সদস্যের মাঝে গাছের চারা বিতরন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *