সবাই সহযোগিতা করলে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে: কুয়াকাটায় স্বরাষ্ট্র উপদেষ্টা

রাসেল মোল্লাঃ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের পরিস্থিতি এখনো ভালো আছে ভবিষ্যতেও ভালো থাকবে। ইলেকশন ভালো হওয়ার জন্য প্রয়োজন রাজনৈতিক দল, জনগন, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং সাংবাদিকের সহযোগিতা। সবাই যদি সহযোগিতা করে এবং সবাই যদি নিজের কাজটা ভালো ভাবে করে তাহলে নির্বাচন সুষ্ঠভাবে হবে।বর্তমানে যে অবস্থা আছে তাতে নির্বাচন করতে কোন অসুবিধা নেই। নির্বাচনকালীন সময় এরকমের ছোটখাটো সকল ধরনের ঘটনা সব সময়ই ঘটে। বর্তমানে কোন অস্থিরতা নেই।

শনিবার সন্ধ্যায় কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ট্যুরিজম পার্ক পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

সমুদ্র নিরাপত্তা সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী অত্যন্ত সক্রিয় রয়েছে। তবে অনেক সময় জেলেরা মাছ শিকারের সময় অজান্তেই মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ায় তাদের আটক হওয়ার ঘটনা ঘটে। আমরা জেলেদের প্রনোদনা বাড়ানোর চেষ্টা করছি।

কৃষি বিষয়ে তিনি বলেন, এ বছর দেশে আমনের উৎপাদন ভালো হয়েছে। কৃষকরাই জাতির মেরুদণ্ড।তাদের উৎপাদিত ফসলের উপরই আমাদের জীবন-জীবিকা নির্ভরশীল, কিন্তু তাদের সুখ-দুঃখের কথা অধিকাংশ সময়েই কেউ তুলে ধরে না।

পুলিশের বিষয়ে তিনি আরও বলেন, আগের চেয়ে পুলিশের মনোভাব ও মনোবল বৃদ্ধি পেয়েছে। পুলিশের দক্ষতাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ, আনসার ও ভিডিপির বিভাগীয় উপ-মহাপরিচালক আব্দুস সামাদ, অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, কুয়াকাটা রিজিয়নের এডিশনাল ডিআইজি অর্নিমান চাকমা, পটুয়াখালী ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার (সিও) সদন চাকমা ও জেলা কমান্ডার শফিকুর রহমান।

পরে তিনি কুয়াকাটা সুমদ্র সৈকত পরিদর্শন করেন।এবং রাতে তিনি কুয়াকাটায় রাত্রি যাপন করবেন বলে জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *