মোশাররফ হোসেন মনোনয়ন পাওয়ায় কলাপাড়ার সৌদি প্রবাসী বিএনপির মিষ্টি বিতরণ

কলাপাড়া প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী -৪ আসনে ( কলাপাড়া-রাঙ্গাবালী) বিএনপি প্রার্থী হিসেবে এবিএম মোশাররফ হোসেন এর মনোনয়ন প্রাপ্তির ঘোষণায় আনন্দ ছড়িয়ে পড়েছে স্থানীয় সহ প্রবাসী বিএনপির মাঝে।

মনোনয়ন ঘোষণার পর সোমবার (৩ নভেম্বর)
কলাপাড়া উপজেলা সৌদি প্রবাসী বিএনপির সভাপতি হাজী মো. আবু হানিফ( মহিপুর) ও সাধারণ সম্পাদক মো. ফোরকান খান ( ডালবুগঞ্জ)ও সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হাওলাদার ( মিঠাগঞ্জ) নেতৃত্বে প্রবাসী বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মীদের মুখে মিষ্টি তুলে দেন।

এ সময় কলাপাড়া উপজেলা সৌদি প্রবাসী বিএনপির সভাপতি হাজী মো. আবু হানিফ বলেন পটুয়াখালী – ৪ আসনের জনবান্ধন নেতা এবিএম মোশাররফ হোসেন কে মনোনয়ন দেয়ায় আমরা অনেক আনন্দিত। আমরা কলাপাড়া উপজেলা সৌদি প্রবাসী বিএনপির নেতৃবৃন্দ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কলাপাড়া রাঙ্গাবালী ও মহিপুর থানা নিয়ে যে নির্বাচনী আসন রয়েছে আসন থেকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে মহান
সংসদে পাঠানোর ব্যাপারে আমরা প্রবাসী বিএনপি নিরলস ভাবে কাজ করব।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হাওলাদার বলেন, আমাদের প্রিয় নেতা এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ আসন থেকে মনোনয়ন প্রাপ্তি হওয়ায় কলাপাড়া উপজেলা সৌদি প্রবাসী বিএনপি’র পক্ষ থেকে মিষ্টি বিতরণ হয়েছে । আমরা অনেক আনন্দিত। আমাদের প্রিয় মেতাকে মনোনয়ন দেয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমরা চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সাংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *