মির্জাগঞ্জ (পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর মির্জাগঞ্জে মাধবখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কাঠালতলী বাজারে বিএনপির কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।
মাধবখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ শাহিন চৌধুরীর পাশার সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক জাফর জোমাদ্দারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিবুল গনি মুনির খন্দকার, বিশিষ্ট সমাজসেবক সাদেকুল ইসলাম হাসিব তালুকদার, আয়ারল্যান্ড বিএনপির সাধারন সম্পাদক আবদুর রহমান, ইউনিয়ন বিএনপি সদস্য খলিলুর রহমান মাষ্টার, ময়দা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সাত্তার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবু বকর সিদ্দিক চৌধুরী,যুবদল নেতা গাজী জাহাঙ্গীর ,মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো.সুমন তালুকদার ও ছাত্রনেতা শাহরুখ মিরাজ।




