মির্জাগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব, হাসপাতাল পরিদর্শনে জেলা প্রশাসক

উপজেলা প্রতিনিধি,( মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ পটুয়াখালীর  মির্জাগঞ্জে ডেঙ্গু জ্বরের  প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে  অনেকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে বর্তমানে ডেঙ্গু জ্বর নিয়ে ২৫ জন রোগী ভর্তি রয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সকালে হাসপাতাল পরিদর্শনে আসেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।

তিনি হাসপাতালে ভর্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসার খোঁজখবর  নেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে যথাযথ চিকিৎসার নির্দেশ দেন।  হাসপাতালের আশেপাশে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ প্রদান করেন।

উপজেলা  হাসপাতাল সূত্রে জানা গেছে, এ পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩২৯ জন ভর্তি হয়েছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩০৪ জন। ডেঙ্গু জ্বর নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত  হাসপাতালে ২৫ জন ভর্তি আছেন।

এ সময় উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা, আবাসিক মেডিকেল অফিসার শামসুল আলম সোহেল ও চিকিৎসক  মুহা. উমর ফারুক জাবির প্রমুখ।

পরে তিনি সুবিদখালী মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষায় নকলমুক্ত ও সুন্দর পরিবেশে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

এবারের এইচএসসি পরীক্ষার প্রথম দিনে উপজেলায় ৫টি  কেন্দ্রে ১০১৬ জন শিক্ষার্থীর মধ্যে ৯৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *