মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে আমড়াগাছিয়া ও কাকড়াবুনিয়া ইউনিয়নের ইউপি সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে কোর্স সমন্বয়ক ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।
প্রশিক্ষণে আমড়াগাছিয়া ও কাকড়াবুনিয়া ইউনিয়নের ২৪ জন সদস্য উপস্থিত ছিলেন।




