বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাক ওয়াশ কর্মসূচি স্টুডেন্ট ব্রিগেড ট্রেনিং এবং বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

মির্জাগঞ্জ প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর ইনক্রিজ এক্সেস টু ইমপ্রুভড ওয়াটার স্যানিটেশন এন্ড হাইজিন সার্ভিস ইন স্কুল এক্সেস বাংলাদেশের ওয়াটার স্যানেটেশন এন্ড হাইজিন প্রকল্পের আওতায় ২০২৫ সালে উপজেলায় সাতটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় নিরাপদ পানি পয়নিষ্কাশন ও হাইজিন নিয়ে কাজ করার লক্ষ্যে কাজ চলমান রয়েছে।

এবিষয়ে গত ২৬ ফেব্রুয়ারি সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ তরিকুল ইসলাম

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম ব্র্যাক ওয়াস কর্মসূচি পটুয়াখালী জেলার ব্যবস্থাপক মোঃ সুলতান উদ্দিন ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল মোঃ হাসান তালুকদার টেকনিক্যাল অফিসার সুফল মিস্ত্রি ও প্রোগ্রাম  অর্গানাইজার মোঃ আব্দুল্লাহ মামুনসহ শিক্ষক বিন্দু ও অন্যান্য এনজিওর কর্মকর্তাবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার মাধ্যমিক স্তরের বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং প্রকল্পের কাজ সম্পৃক্ত কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *