কুয়াকাটায় নারী পর্যটকের ভিডিও ধারণ করায় এক যুবকের কারাদণ্ড

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা জিরো পয়েন্টে নারী পর্যটকের অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে মো. রুবেল (৩০) নামে এক যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই সময় দুই নারী পর্যটকের অশ্লীল ভিডিও ধারণ করছিলেন রুবেল। বিষয়টি ট্যুরিস্ট পুলিশের নজরে এলে দ্রুত দোষী ব্যক্তিকে আটক করা হয়।

পরে ঘটনাস্থলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক উপস্থিত হয়ে পেনাল কোড ১৮৬০-এর ৫০৯ ধারা মোতাবেক মো. রুবেলকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

তিনি আরো বলেন, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে কেউ পর্যটক হয়রানির কাজে জড়িত থাকলে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *