রাসেল মোল্লাঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১৩পটুয়াখালী-৪আসনের দুই নেতা কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন ও কলাপাড়া উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আয়কর আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান মনির।
বিভিন্ন সূত্রে জানা যায়, আগামীকাল (১লা নভেম্বর) শনিবার বিকাল ৩ টায় রাঙ্গাবালী উপজেলা বিএনপি আয়োজিত স্হানীয় উপজেলা চত্বরে এই জন সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন ধানের শীষ প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন ও অপর প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান মনির অতিথি হিসাবে বক্তব্য রাখার কথা রয়েছে।
এদিকে কলাপাড়া উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন ও উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনির চা চক্কর বসলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালাচ্ছেন তৃণমূল কর্মীরা তারা দুই নেতার ছবি দিয়ে লিখেছেন আলহামদুলিল্লাহ এবার কলাপাড়া উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ। মোশাররফ ভাই মনির ভাই ভাই ধানের শীষে ভোট চাই , আমাদের লক্ষ একটাই ধানের শীষে জয়, ঐক্যবদ্ধ পটুয়াখালী ৪ কলাপাড়া বিএনপি ধারাবাহিকতা বজায় রাখুক, আবার কেউ লেখেছেন ধানের শীষে জয়ের কোনো বিকল্প নেই।
সব মিলিয়ে দীর্ঘ দিন পর দুই নেতার এক সাথে দেখে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।




