রাসেল মোল্লা, কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধিঃ
১১৩পটুয়াখালী -৪ কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুরও
কুয়াকাটা আসেনর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের পক্ষে সোমবার কাক ডাকা ভোরে কলাপাড়া উপজেলা তথা দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় কৃষক বাজার পাখিমারা কৃষি বাজারে কৃষকদের কাছে ধানের শীষের পক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানর সালাম জানিয়ে ভোট প্রার্থনা করেন এবং ঐক্যের আহবান জানান উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আয়কর আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান মনির।
তিনি এসময়ে উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের মনোনীত ধানের শীষের প্রতীকের প্রার্থী মোশাররফ ভাইকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে সংসদে পাঠান আমরা কলাপাড়ার উন্নয়ন করবো এবং কৃষকদের সকল সমস্যা লাঘবে কাজ করবো।কৃষক ভাইদের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০সালে কলাপাড়ায় খাল খনন করেছিলেন যা কলাপাড়া কৃষকেরা আজও ভুলতে পারেনি।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম মিরাজ, ছাত্রদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান ও শ্রমিক দল নেতা মোস্তফা খান।




