কলাপাড়ায় বিএনপি নেতার স্ত্রীর ইন্তেকাল; কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেনের শোক প্রকাশ

রাসেল মোল্লাঃ কলাপাড়া উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও চাকামইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদারের সহধর্মিনী শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টা ১০ মিনিটে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনসহ কলাপাড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনসহ কলাপাড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ বিএনপি পরিবার বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান’র স্ত্রীর অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *