কলাপাড়ায় ইসলামী আন্দোলন: জ্যেষ্ঠ তিন নেতা বহিষ্কার, গঠিত নতুন আহ্বায়ক কমিটি

কলাপাড়া( পটুয়াখালী)প্রতিনিধিঃ
কলাপাড়ায় ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ তিন নেতাকে দল থেকে বহিষ্কারপটুয়াখালীর কলাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ তিন নেতাকে তাদের স্ব স্ব পদ থেকে অব্যাহতি, বহিষ্কারসহ তাদের কমিটি বিলুপ্ত করে নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দল থেকে অব্যাহতি দেওয়া নেতারা হলেন কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওসার, মাওলানা মো. মোস্তাফিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান ইউসুফ। তবে অব্যাহতির নোটিশ প্রাপ্তির পূর্বেই এরা ফেসবুকে নিজেরা পদত্যাগ করেছেন বলে পোস্ট দেন। এবং বিভিন্ন অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেইজ ভিত্তিক গনমাধ্যমে একপেশে খবর প্রকাশ করেন।

সূত্র জানায়, ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ন পদে থেকে অ্যাডভোকেট জেড এম কাওসার বিএনপি মনোনীত প্রার্থীকে ঘড়ি উপহার, মো. আসাদুজ্জামান ইউসুফ তাঁর পরিচালিত দোয়া মোনাজাতে বিএনপি প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাওয়া এবং মাওলানা মো. মোস্তাফিজুর রহমান তাঁর ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় তাঁদের দলীয় পদ থেকে থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সাথে তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়।

অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কলাপাড়া উপজেলা কমিটি বিলুপ্ত করে ৭ সদস্যের নতুন আহবায়ক কমিটি ঘোষনা করেন জেলা কমিটি। এতে দলের সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে আহবায়ক, অ্যাডভোকেট নুর হোসেন খান, মৌলভী মাহবুবুল আলম ও মুফতি নাইমুল ইসলাম নাইমকে যুগ্ম আহবায়ক করে ৭ সদস্যের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কলাপাড়া উপজেলা শাখার যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট নুর হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম ও সম্পাদক এইচ এম আবদুল হাকিম গতকাল সন্ধ্যায় জরুরী সভা শেষে অ্যাডভোকেট জেড এম কাওসার, মাওলানা মো. মোস্তাফিজুর রহমান ও মো. আসাদুজ্জামান ইউসুফকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে একই সাথে দল থেকে বহিষ্কার করেছেন।

অ্যাডভোকেট নুর হোসেন খান আরও বলেন, তাঁরা যদি এরপরও সোশ্যাল মিডিয়ায় কিংবা গণমাধ্যমে এ বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করে বক্তব্য দেন তবে তাঁদের বিরুদ্ধে পটুয়াখালী জেলার সভাপতি, সম্পাদক প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *