মির্জাগঞ্জে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়েছে মোসা. ইসরাত জাহান যুথি (১৬) নামে দশম শ্রেণির এক ছাত্রী। গতকাল স্কুলে যাওয়ার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিখোঁজ ইসরাত জাহান যুথি সুবিদখালী র.ই পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামে। তার বাবার নাম মো. জামাল হাওলাদার।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ তার সন্ধান পেলে ০১৯২১৮১৪৬৭০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *