মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ মির্জাগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জনগণের অংশগ্রহণ নিশ্চিতকল্পে ভিডিও চিত্র প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মাধবখালী ইউনিয়ন পরিষদ হল রুমে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মলিহা খানম।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও মাধবখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক মো.আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন,প্রকল্প বাস্তবাযন কর্মকর্তা মো.ইলিয়াস হোসেন, নির্বাচন কর্মকর্তা মো.সেলিম রেজা ও উপজেলা আইসিটি কর্মকর্তা শাহ মুসাব্বির মিরাজ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোছা. মলিয়া খানম উপস্থিত ভোটারদের মাঝে সংসদ নির্বাচন ও গণভোটের বিভিন্ন দিক তুলে ধরেন।




