রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে পরিচালিত একটি ফ্রুট পুডিং ও জেলি তৈরির কারখানা শনাক্ত করে অভিযান চালিয়েছে প্রশাসন। এ ঘটনায় কারখানার অভিযুক্ত ব্যক্তি মোকসেদুল আলম কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
জানা যায়, উপজেলার চিংগড়িয়া এলাকার শেষ প্রান্তে টিয়াখালী ইউনিয়নের মর্তুজা কালভার্ট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি অবৈধ ফ্রুট পুডিং ও জেলি কারখানার সন্ধান পাওয়া যায়।
অভিযানকালে দেখা যায়, কারখানাটিতে ফ্রুট পুডিংসহ প্রায় সাত ধরনের খাদ্যপণ্য অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করা হচ্ছিল। এছাড়া প্রতিষ্ঠানটির কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স না থাকায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
দুই ঘন্টা বেবি অভিযান পরিচালনা করেন
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ ও সহকারী কমিশন( ভূমি) ইয়াসীন সাদেক পরে অভিযুক্তকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
অভিযান শেষে কারখানার উৎপাদিত খাদ্যপণ্য ও বিভিন্ন মালামাল জব্দ করে ধ্বংস করা হয়। পরে অভিযুক্তকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক, ফুড ইন্সপেক্টর মিনাল কান্তি সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।




