আইন ও বিচার

ঋণ দেয়ার নামে লোক জমায়েত, অহিংস গণঅভ্যুত্থানের আহবায়ক আটক

শাহবাগে জনসভার পর বিনা সুদে ঋণ দেয়ার কথা বলে মানুষ জড়ো করার চেষ্টায় থাকা অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২৫ নভেম্বর) দুপুরে তাকে হেফাজতে নেয় শাহবাগ থানা পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খলিল মনসুর। ওসি জানান, বিনা সুদে ঋণ দেয়ার কথা […]

বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালিয়েও ঝাড়খন্ডে বিপুল ভোটে হারল বিজেপি

বাংলাদেশি জনগণের ইমেজ নষ্ট করে ভোটের প্রচারনা চালানো ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কাছে নতুন কিছু নয়। এবারো ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের আগে এমন ঘৃণাত্মক কৌশল বেছে নিয়েছিল উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি। তবে তা সত্বেও ঝাড়খণ্ডের ভরাডুবি হয়েছে উগ্রপন্থী এই দলটির। শনিবার (২৩ নভেম্বর) ঝাড়খণ্ডের ভোট গণনা শেষে দেখা যায়, সেখানে ৮১ টি আসনের মধ্যে মাত্র ২৪টি […]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটি ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হলো। পদাধিকার বলে সংগঠনটির আহ্বায়ক, সদস্য সচিব, মূখ্য সংগঠক ও মুখপাত্র […]

বিচার বিভাগকে ব্যবহার করেই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শেখ হাসিনা : আলী রীয়াজ

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা ছিল। বিচার বিভাগকে কাজে লাগিয়েই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শেখ হাসিনা। আজ বুধবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মির্জা বানু ও সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কৃতি সাবেক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। এরপর সাংবাদিকদের সঙ্গে […]

আয়নাঘরের কারিগর ২২ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ, তালিকায় আছেন যারা

গুম ও বিচারবহির্ভূত হত্যায় জড়িত অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রভাবশালী উচ্চপদস্থ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তাসহ ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এতে শেখ হাসিনা সরকারের সময়ের প্রতাপশালী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ও র‍্যাপিড অ্যাকশন ব্যটালিয়নের (র‍্যাব) কর্মকর্তাদের নাম রয়েছে। যাদের বেশিরভাগ আলোচিত ‘আয়নাঘর’-এর কারিগর হিসেবে অভিযুক্ত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের […]

৩ দিনের মধ্যে ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ব্যাটারিচালিত রিকশা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে-ও রুল জারি করেছেন আদালত। এ সময় […]

আলিয়া মাদরাসা মাঠে ও ভবনে অস্থায়ী আদালত বন্ধের দাবি

রাজধানীর বকশিবাজারে সরকারি মাদরাসা-ই-আলিয়ার মাঠে ও ভবনে অস্থায়ী আদালতের কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন মাদরাসার সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে আলিয়া মাদরাসার মাঠে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করে তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, যেকোনো ত্যাগের বিনিময়ে হলেও এই মাঠ রক্ষা করতে হবে। ২৬ নভেম্বরের মধ্যে অস্থায়ী আদালত অপসারণ করে স্থাপনাটি মাদরাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর […]

মির্জাগঞ্জে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে জুডিশিয়াল আদালতের বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার কিসমত ছৈলাবুনিয়া ও পশ্চিম সুবিদখালি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-একই পরিবারের মজিদ গড়ামি,মিলন গড়ামি ও শেফালী বেগম। তারা উপজেলার কিসমত ছৈলাবুনিয়া গ্রামের বাসিন্দা। অন্য একটি মামলায় পশ্চিম সুবিদখালী গ্রামের নাজমা বেগম,ইব্রাহীম আকন […]

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেফতার

ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ রাতে উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার […]

শেখ হাসিনার বিরুদ্ধে ১৭ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ

জুলাই-আগস্ট গণহত্যার মামলায় ১৭ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি শেখ হাসিনাকে কেন গ্রেফতার করা গেলো না, তা নিয়ে প্রসিকিউশনের প্রতি উষ্মা প্রকাশ করেছে ট্রাইব্যুনাল। সোমবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে শুনানির পর এই নির্দেশ দেন। […]