আইন ও বিচার

ইসকন সন্ত্রাসীদের হাতে আইনজীবী হত্যাকাণ্ডের তদন্ত করার নির্দেশ দিয়েছেন ড. ইউনূস

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে হিন্দুত্ববাদী সংগঠন ইসকন সন্ত্রাসীদের হাতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়ে, ঘটনার তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, জনগণকে শান্ত থাকার এবং […]

শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যা, গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, তারিক আহমেদ সিদ্দিকীসহ ৪৪ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ দায়ের করেন হেফাজত ইসলামের নেতা […]

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হত্যা করলো ইসকনের সন্ত্রাসীরা

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নজিরবিহীন সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সদস্যরা। সাইফুল ইসলাম চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর ছিলেন। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে এই হামলা চালায় উগ্র হিন্দুরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ সাইফুল ইসলাম আলিফকে মৃত ঘোষণা করেন। […]

সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী প্রস্তাব দিয়েছে বিএনপি

পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, উপ-প্রধানমন্ত্রী, উপ-রাষ্ট্রপতি, সংসদে উচ্চকক্ষ ও গণভোটের বিধান রাখাসহ সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী প্রস্তাব দিয়েছে বিএনপি। সংবিধান সংস্কারের বিষয়ে গঠিত সংস্কার কমিশনের কাছে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে নিজেদের প্রস্তাবনা জমা দেয় বিএনপি। এর আগে, এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল […]

ঋণ দেয়ার নামে লোক জমায়েত, অহিংস গণঅভ্যুত্থানের আহবায়ক আটক

শাহবাগে জনসভার পর বিনা সুদে ঋণ দেয়ার কথা বলে মানুষ জড়ো করার চেষ্টায় থাকা অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২৫ নভেম্বর) দুপুরে তাকে হেফাজতে নেয় শাহবাগ থানা পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খলিল মনসুর। ওসি জানান, বিনা সুদে ঋণ দেয়ার কথা […]

বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালিয়েও ঝাড়খন্ডে বিপুল ভোটে হারল বিজেপি

বাংলাদেশি জনগণের ইমেজ নষ্ট করে ভোটের প্রচারনা চালানো ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কাছে নতুন কিছু নয়। এবারো ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের আগে এমন ঘৃণাত্মক কৌশল বেছে নিয়েছিল উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি। তবে তা সত্বেও ঝাড়খণ্ডের ভরাডুবি হয়েছে উগ্রপন্থী এই দলটির। শনিবার (২৩ নভেম্বর) ঝাড়খণ্ডের ভোট গণনা শেষে দেখা যায়, সেখানে ৮১ টি আসনের মধ্যে মাত্র ২৪টি […]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটি ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হলো। পদাধিকার বলে সংগঠনটির আহ্বায়ক, সদস্য সচিব, মূখ্য সংগঠক ও মুখপাত্র […]

বিচার বিভাগকে ব্যবহার করেই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শেখ হাসিনা : আলী রীয়াজ

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা ছিল। বিচার বিভাগকে কাজে লাগিয়েই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শেখ হাসিনা। আজ বুধবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মির্জা বানু ও সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কৃতি সাবেক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। এরপর সাংবাদিকদের সঙ্গে […]

আয়নাঘরের কারিগর ২২ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ, তালিকায় আছেন যারা

গুম ও বিচারবহির্ভূত হত্যায় জড়িত অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রভাবশালী উচ্চপদস্থ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তাসহ ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এতে শেখ হাসিনা সরকারের সময়ের প্রতাপশালী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ও র‍্যাপিড অ্যাকশন ব্যটালিয়নের (র‍্যাব) কর্মকর্তাদের নাম রয়েছে। যাদের বেশিরভাগ আলোচিত ‘আয়নাঘর’-এর কারিগর হিসেবে অভিযুক্ত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের […]

৩ দিনের মধ্যে ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ব্যাটারিচালিত রিকশা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে-ও রুল জারি করেছেন আদালত। এ সময় […]