আইন ও বিচার

কলাপাড়া চৌকি আদালতে নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগ

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর ও সিনিয়র সহকারী জজ আদালতের নতুন সহকারী সরকারী কৌশুলী নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) আইন ও বিচার মন্ত্রলায়ের উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে […]

সাবেক এমপি আলী আজম মুকুল গ্রেফতার

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ বুধবার (১৩ নভেম্বর) রাতে এক ক্ষুদে বার্তার মাধ্যমে বিষয়টি জানায় র‍্যাব। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আলী আজম মুকুল ২০১৪ সালে ভোলা-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ […]

ফারুকী ও বশীরউদ্দিনকে সরাতে প্রধান উপদেষ্টাকে আইনি নোটিশ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নতুন দুই মুখ মোস্তফা সরয়ার ফারুকী ও শেখ বশীরউদ্দিনের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এ নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মো. সফিকুল ইসলাম সবুজ খান। এছাড়া নোটিশে, নিজেকে উপদেষ্টামণ্ডলীতে অন্তর্ভুক্ত করার আবেদনও জানান তিনি। নোটিশে বলা হয়, চলচ্চিত্র […]

ঢালাও মামলায় বিব্রত সরকার: আসিফ নজরুল

বিগত সরকারের আমলে অহরহ গায়েবি মামলা হতো। কিন্তু ৫ আগস্টের পর সরকার কোনো মামলা করছে না। তবে সাধারণ লোকজন যেভাবে ঢালাও মামলা দিচ্ছে তাতে সরকার বিব্রত—এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে আইন ও বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা তিনি বলেন। আসিফ […]

জাতীয় পার্টির সাবেক এমপি ইয়াহিয়া গ্রেফতার

সিলেট-২ আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য (এমপি) ইয়াহিয়া চৌধুরীকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব-১ ও র‍্যাব-৯ এর যৌথ […]

সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেফতার

বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছাত্র আন্দোলনের ঘটনায় অনেকগুলো মামলার আসামি সাবেক এই সংসদ সদস্য। গত ২৫ আগস্ট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। তাদের বিরুদ্ধে প্রচুর […]

বাংলাদেশ নিয়ে অপপ্রচার; ভারতীয় চ্যানেল ‘আর বাংলার বিরুদ্ধে’ আইনি ব্যবস্থা নিতে নোটিশ

বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালানোয় ভারতীয় টিভি চ্যানেল রিপাবলিক বাংলার (আর বাংলা) বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও তাদের নিউজ এবং কন্টেন্ট (বাংলাদেশে) নিষিদ্ধ-ব্লক করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার (১০ নভেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশ প্রেরণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের […]

খালেদা জিয়ার নামে দায়ের করা রাষ্ট্রদ্রোহী মামলার বাদী আটক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে রাষ্ট্রদ্রোহী মামলার বাদী অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদিকে আটক করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) দুপুরে তাকে উত্তরার ৯নং সেক্টরের ৬নং রোডের ১৪নং বাসা থেকে আটক করেছে উত্তরা পশ্চিম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মমতাজ উদ্দিন মেহেদির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে।গ্রেফতারের পর তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া […]

শেখ হাসিনার ভাইরাল অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী ১০ জন গ্রেফতার

সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাইরাল হওয়া কথিত অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারীসহ ১০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান প্রশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি শেখ হাসিনা […]

কুয়াকাটায় হোটেল থেকে গৌরনদীর দুই কাউন্সিলরসহ ৫ ছাত্রলীগ নেতা গ্রেফতার

পটুয়াখালীর কুয়াকাটা থেকে বরিশালের গৌরনদী পৌরসভার দুই কাউন্সিলরসহ ৫ ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে কুয়াকাটার আবাসিক হোটেল জি সেভেন থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, গৌরনদী পৌর সভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেন সুজন, ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও গৌরনদী […]