মৎস্য প্রজননে বাধা অবৈধ ট্রলিং ও জাল বন্ধের দাবীতে কুয়াকাটায় জেলেদের মানববন্ধন

রাসেল মোল্লা, কলাপাড়াঃ মৎস্য প্রজননে বাধা সৃষ্টি করছে গভীর সমুদ্রে চলমান অবৈধ ট্রলিং ফিশিং। এতে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন উপকূলীয় এলাকার সাধারণ জেলেরা। রোববার সকাল ১১টায় পটুয়াখালীর কুয়াকাটা চৌরাস্তায় ট্রলিং ফিশিং বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছেন স্থানীয় জেলে, মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিকরা । এসময় বক্তারা জানান, মৎস্য প্রজননের মৌসুমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গভীর […]

কলাপাড়ায় সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রিয়াজ গ্রেফতার

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া থানা পুলিশ অপারেশন ডেভিল হান্ট’র আওতায় অভিযান চালিয়ে উপজেলার ধানখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজলা আওয়ামী লীগের নেতা মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার (৪৫) কে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২২ জুলাই) রাতে কলাপাড়া পৌর শহরের সিনিয়র মাদ্রাসা রোড় এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য […]

মির্জাগঞ্জে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

উপজেলা প্রতিনিধি( মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে ৪০০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ জিয়া সিকদার (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেউলী সুবিদখালী ইউনিয়নের মেন্দিয়াবাদ এলাকা থেকে তাকে আটক করে পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম। এ সময় তার দোকান ঘর থেকে ৪০৫ গ্রাম গাঁজা,৭টি গ্যাস […]

কলাপাড়া ভালো রাখার দায়িত্ব আমাদের- এবিএম মোশারফ হোসেন

রাসেল মোল্লা,কলাপাড়াঃ কলাপাড়া পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় কলাপাড়া অডিটোরিয়ামে কলাপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম এ বাজেট ঘোষণা করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি […]

ভারতের পরামর্শে আওয়ামীলীগ শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে -আলতাফ হোসেন চৌধুরী

উপজেলা প্রতিনিধি,( মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ভারতের ইচ্ছা ছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া।আওয়ামীলীগ ও র’ এর  মাধ্যমে এটা শুরু করেছিল। ভারতের পরামর্শে গত ১৫ বছরে আওয়ামীলীগ  শিক্ষাব্যবস্থা ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গিয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি, প্রশ্নপত্র ফাঁস,অটো পাস ও নকলের মাউৎসবই ছিল আওয়ামীলীগ শাসনামলের […]

ফ্যাসিস্ট আওয়ামীলীগ সংখ্যালঘুদের দিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে- আলতাফ হোসেন চৌধুরী

উপজেলা প্রতিনিধি,(মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকতে সংখ্যালঘুদের উপর কোন নির্যাতন করা হয়নি। তাদের জীবন যাত্রার মান উন্নয়নে অনেক কিছু করেছে বিএনপি। কিন্তু বিএনপি সরকার ক্ষমতা থেকে যাওয়ার পর যখন আওয়ামীলীগ সরকার গঠন করে, তখন আওয়ামীলীগ বিভিন্নভাবে বিএনপি’র নেতাকর্মীদের  বিরুদ্ধে মিথ্যা মামলা  দিয়েছে। তার মধ্যে একটি […]

মির্জাগঞ্জে ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি,(মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জগঞ্জে বসত ঘর থেকে ব্যাটারি চুরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলা সদরস্থ  সুবিদখালী কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. রাকিব সিকদার(২৭)। তিনি পার্শ্ববর্তী বেতাগী উপজেলার বিবিচিনি গ্রামের রিপন শিকদারের ছেলে। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সুবিদখালী বটতলা এলাকায় […]

পটুয়াখালীতে পৃথক ক্যাডেট কলেজ স্থাপনের ঘোষণা দিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী

রাসেল মোল্লা, স্টাফ রিপোর্টারঃ বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, “বিএনপি মুখে ইসলামীক দল বলে না, বাস্তবে বিএনপি সর্বকঠিন ইসলামীক দল। ধর্মীয় মূল্যবোধ রক্ষার জন্য যা যা দরকার, বিএনপি তা করে থাকে।” শনিবার (১৯ জুলাই) সকাল ১১ টায় পটুয়াখালী ব্যায়ামাগার চত্বরে ৫ হাজার তিন শত পবিত্র কোরআন মাজিদ বিতরণ অনুষ্ঠানে […]

কলাপাড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় অজ্ঞাত এক যুবকের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল দশটায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের টেন্ডলের ঘোঝা সংলগ্ন এলাকার একটি লেক থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা কালো প্যান্ট ও কালো গেঞ্জি পরিহিত ওই যুবকের লাশ দেখতে পেয়ে ৯৯৯ এ ফোন দেয়। পরে […]

কলাপাড়ায় বাঁধ অপসারণ করলেন সহকারী কমিশনার ইয়াসীন সাদেক; কৃষি জমির তিন দশকের জলাবদ্ধতার অবসান

কলাপাড়া প্রতিনিধিঃ অবশেষে প্রায় চার হাজার একর কৃষি জমির তিন দশকের জলাবদ্ধতার অবসান হলো। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামুরিবুনিয়া, চাকামইয়া ও শান্তিপুর গ্রামসহ আশপাশের এলাকায় প্রভাবশালী একাধিক মহল অসংখ্য বাঁধ দিয়ে মাছের ঘের তৈরি করে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি করে আসছিল। এতে কয়েক শতাধিক কৃষক পরিবার চাষাবাদে চরম সংকটে পড়ে। বৃহস্পতিবার (১৭ জুলাই উপজেলা […]