প্রতিনিধি, কলাপাড়া, পটুয়াখালী।। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবির ঘটনায় মৃত মো. আবদুর রশিদ, মো. ইদ্রিস, মো. নজরুল ইসলাম, মো. কালাম এবং নিখোঁজ জেলে মো. গিয়াস উদ্দিনসহ উদ্ধার হওয়া আরও ১৯ জন জেলেকে খাদ্য সহায়তা হিসেবে ৩০ কেজি করে চাল দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে জেলে […]
Author: পটুয়াখালী টাইমস
ভাঙচুর মামলায় মির্জাগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সভাপতি গ্রেপ্তার
উপজেলা প্রতিনিধি, (মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির অফিস ভাঙচুর মামলায় শ্রমিকলীগের সভাপতি মো. নিজাম হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পূর্ব সুবিদখালী থেকে মির্জাগঞ্জ থানার উপ পরিদর্শক মোঃ ফারুক আহমেদের নেতৃত্বে সঙ্গীও ফোর্সসহ তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও দেউলী সুবিদখালী ইউনিয়নের পূর্ব সুবিদখালী গ্রামের […]
ছাত্র অধিকার নেতা অন্তরের সড়ক ব্লকেড কর্মসূচির আল্টিমেটাম; পায়রা বিদ্যুৎ কেন্দ্রের কলাপাড়া থানায় জিডি
কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে ক্ষতিপুরন, পুনর্বাসনসহ আট দফা দাবি আদায়ে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রবিউল আউয়াল অন্তরের নেতৃত্বে সাত দিনের আল্টিমেটাম দিয়ে সড়ক ব্লকেড কর্মসূচি ঘোষণার প্রেক্ষিতে নিরাপত্তার শঙ্কা নিয়ে কলাপাড়া থানায় জিডি করা হয়েছে। ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি সুপারভাইজর রাশেদুল […]
কলাপাড়ায় অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ; ৪০ হাজার টাকা জরিমানা
রাসেল মোল্লাঃ পটুয়াখারীর কলাপাড়ায় অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৩ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের কলাবাজার এলাকার তিনটি গোডাউন থেকে এসব জাল জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত ৪০ হাজার টাকা […]
মির্জাগঞ্জে সবুজ দিগন্তের উদ্যোগে জলবায়ু বিষয়ক আলোচনা সভা ও ফলজ চারা বিতরণ
উপজেলা প্রতিনিধি, (মির্জাগঞ্জ) পটুয়াখালী।। পটুয়াখালীর মির্জাগঞ্জে বেসরকারি সংগঠন সবুজ দিগন্তের উদ্যোগে জলবায়ু বিষয়ক আলোচনা সভা ও ফলজ গাছের ছাড়া বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রায় ৫০ টি ফলজ গাছের রোপন করা হয়। সবুজ দিগন্ত সংগঠনের সাধারণ সম্পাদক ও বরিশাল বিএম […]
মির্জাগঞ্জে প্রতিবন্ধীদের পাশে প্রশাসন, পেয়েছে দোকানঘর
উপজেলা প্রতিনিধি,( মির্জাগঞ্জ)পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ তরিকুল ইসলাম টিউমারে আক্রান্ত সিমা আক্তার ও প্রতিবন্ধী নগেন দেবনাথের হাতে মালামালসহ দোকানের চাবি তুলে দেন। সিমা আক্তার (২৭) উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের হাবিব আকনের মেয়ে ও নগেন দেবনাথ মির্জাগঞ্জ গ্রামের বাসিন্দা। তারা দুজনই এখন শারীরিক প্রতিবন্ধী। সিমা আক্তার বলেন, সাত […]
কলাপাড়ায় যুবদল কর্মীকে কুপিয়ে গুরুতর জখম; গ্রেফতার দুই
কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় যুবদল কর্মী সোহেল তালুকদারকে (৪২) কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরশহরের বাদুরতলী এলাকায় বখাটে অটো বাইক চুরি চক্রের হোতা হাসানের নেতৃত্বে সোহেল তালুকদারের ওপর সশস্ত্র এই হামলা চালানো হয়। সোহেল তালুকদারের গলার বাম পাশে ও বাম হাতের কনুই বরাবর কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। স্থানীয়রা তাকে […]
কলাপাড়ায় শিক্ষিত ও বেকার যুবদের দুই মাসের কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ শুরু
কলাপাড়া প্রতিনিধি , পটুয়াখালী।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার শিক্ষিত ও বেকার যুবদের জন্য ‘কম্পিউটার ও নেটওয়ার্কিং’ প্রশিক্ষণ শুরু হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) দ্বিতীয় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণে ৪০ জন শিক্ষিত এবং বেকার যুবক ও যুব নারীরা অংশগ্রহন করেছেন। উপজেলা পরিষদ […]
মির্জাগঞ্জে ব্যবসায়ীর শেষ সম্বল পুড়ে ছাই
উপজেলা প্রতিনিধি,(মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাতে উপজেলার সুবিদখালী বাজারে একটি মুদি ও স্টেশনারি দোকানে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দোকানটির মালিক মো: ইউনুস সিকদার (৭০) । তিনি উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা […]
মির্জাগঞ্জে সড়কে পড়েছিল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ
উপজেলা প্রতিনিধি,(মির্জাগঞ্জ)পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে বাকেরগঞ্জ -বরগুনা মহাসড়কের ছৈলাবুনিয়া জলিল মল্লিকের বাড়ির সামনে থেকে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ভারসাম্যহীন ব্যক্তির নাম মো.মজিবর খন্দকার (৪০)। তিনি পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের মৃত সত্তার খন্দকারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মজিবর খন্দকারের […]










