ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় বিএনপির প্রতিবাদ মিছিল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি’র প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭ টায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ […]

মির্জাগঞ্জে আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে লিফলেট বিতরণ

উপজেলা প্রতিনিধি,মির্জাগঞ্জ (পটুয়াখালী): পটুয়াখালী -১( সদর,মির্জাগঞ্জ ও দুমকি) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে ধানের শীষ প্রতীকের লিফট বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার মাধবখালী ইউনিয়নের নিউমার্কেট ও মুন্সিরহাট বাজারে এ লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি […]

কলাপাড়ার সফল জননী মাহমুদা বেগম—স্বার্থক মাতৃত্বের উজ্জ্বল প্রতীক

কলাপাড়া প্রতিনিধি।। লেখাপড়ার প্রতি আমার সব সময়ই প্রবল ঝোঁক ছিল। তবে হঠাৎ বিয়ে হয়ে যাওয়ায় এবং সংসারজীবনে প্রবেশের কারণে আর আমার লেখাপড়া এগোয়নি। মাত্র ১২ বছর বয়সে বিয়ে হয়ে যায় আমার। আমার স্বামীর ছিল যৌথ পরিবার। যার কারণে যৌথ পরিবারের দায়িত্ব আমার মাথায় এসে পড়ে। বিয়ের কিছুদিন যেতে না যেতেই আমি প্রথম সন্তানের মা হই। […]

মির্জাগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

উপজেলা প্রতিনিধি,মির্জাগঞ্জ (পটুয়াখালী): মির্জাগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা দুর্নীতি বিরোধী কমিটি ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় একটি র‍্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মির্জাগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন […]

জাতির অভিন্ন প্রার্থনা—সুস্থ হয়ে ফিরে আসুন খালেদা জিয়া

মোহাম্মাদ নুরুজ্জামানঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেক উত্থান-পতন, সংগ্রাম ও পরিবর্তনের অধ্যায় রয়েছে। সেই দীর্ঘ যাত্রাপথে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে অস্বীকার করার উপায় নেই। তিন দশকের বেশি সময় দেশের রাজনীতিতে সক্রিয় থাকা এই নেত্রী আজ গুরুতর শারীরিক জটিলতায় ভুগছেন। তাঁর অসুস্থতা রাজনৈতিক সমীকরণ ছাড়িয়ে এখন হয়ে উঠেছে সর্বজনীন মানবিক উদ্বেগ। স্বাস্থ্যগত […]

জাতীয়তাবাদী রাজনীতি ও খালেদা জিয়া

ডা. ওয়াজেদ খানঃ বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন। কোটি কোটি মানুষের প্রাণপ্রিয় এই নেত্রী আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দীর্ঘস্থায়ী শারীরিক অসুস্থতা তাকে ঠেলে নিয়ে যাচ্ছে মৃত্যুর মোহনায়। তিনি এখন নিউমোনিয়ায় আক্রান্ত। তার অবস্থা মুমূর্ষু। তিনি আজ বড় বেশি অসহায়। অসুখ মানেই সুখ নেই। তার অসুখ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় প্রহর কাটছে […]

তারেক রহমানের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!

আনোয়ার হোসেইন মঞ্জুঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার-পারসন তারেক রহমান যুক্তরাজ্যে যাওয়ার পর রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন বলে জানা গেলেও বর্তমানে তিনি কোন স্ট্যাটাসে সেখানে আছেন, তা তার পরিবারের বাইরে তেমন কেউ জানেন বলে মনে হয় ন। তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণ করে ওই দেশের পাসপোর্ট গ্রহণ করেছেন কিনা, সে সম্পর্কেও বিএনপি অথবা ভারপ্রাপ্ত চেয়ারপারসনের কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। […]

মির্জাগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী):মির্জাগঞ্জে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত আটটায় পটুয়াখালী-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে তাঁর বাড়ি সংলগ্ন  নিউমার্কেট বাজারে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন,মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক […]

‘অল্টারনেটিভ মার্কেট’ এখন বাংলাদেশে

ঢাকা: যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon, Walmart ও eBay–এ সফলভাবে ব্যবসা পরিচালনার পর এবার বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো অনলাইন মার্কেটপ্লেস alternativemarket.net প্রতিষ্ঠানটি জানায়, নকল ও নিম্নমানের পণ্যে বাজার সয়লাব হওয়ায় গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতেই তারা বাংলাদেশে কার্যক্রম শুরু করছে। এর অংশ হিসেবে তারা প্রথমে নিয়ে এসেছে ১০০% অরিজিনাল ও আমেরিকায় তৈরি একটি Sunscreen পণ্য, […]

নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে: কলাপাড়ায় এবিএম মোশাররফ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়ন যুবদলের সম্মিলিত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাকামইয়া ইউনিয়ন যুবদল এ সমাবেশ আয়োজন করে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে নিশানবাড়িয়া চাকামইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য প্রার্থী এবিএম মোশাররফ হোসেন। বিশেষ […]