কুয়াকাটাকে ‘শূন্য বর্জ্য নগরী’তে রূপান্তরের উদ্যোগ

রাসেল মোল্লাঃ পর্যটননগরী কুয়াকাটাকে ধীরে ধীরে ‘শূন্য বর্জ্য নগরীতে’ রূপান্তরের লক্ষ্যে জৈব বর্জ্য থেকে কম্পোস্ট সার উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী কেন্দ্রটির উদ্বোধন করেন। কুয়াকাটা পৌরসভার মালিকানাধীন জমিতে গ্রামবাংলা উন্নয়ন কমিটি ও এসএসডিপির উদ্যোগে এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইনসিনারেশন অল্টারনেটিভসের সহযোগিতায় […]

কলাপাড়ায় এক শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় ডালবুগঞ্জ ইউনিয়নের ১০৭ নং বরকোতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক “মোঃ কামরুল হাসান ওরফে লিটন মৃধার” অনিয়ম ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) বেলা ১১ টায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহিপুর সদর থানার […]

মহিপুরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে এমপির সামনে বিক্ষোভ, সমাধানের আশ্বাস মোশাররফ হোসেনের

রাসেল মোল্লা, কলাপাড়া : পটুয়াখালীর মহিপুরে বঙ্গোপসাগরে অবৈধ ও আর্টিসেনাল ট্রলিং বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শত শত জেলে, মৎস্য ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। শনিবার (৮ আগস্ট) রাতে মহিপুরের খাপড়াভাঙ্গা সেতু এলাকায় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের গাড়িবহরের সামনে অবস্থান নিয়ে তারা এ দাবি জানান। জানা গেছে, কুয়াকাটায় আয়োজিত ‘শহীদ আব্দুল […]

সরকারের অপেক্ষা নয়, নিজ খরচে রাস্তা সংস্কার করলেন কলাপাড়ার জিএস মুস্তাফিজুর রহমান

রাসেল মোল্লা, কলাপাড়া।। কলাপাড়া উপজেলা টিয়াখালী ইউনিয়নের মাঝের রাস্তা থেকে ধানখালী যাওয়ার পথে কিছু অংশ নিজ অর্থায়নে সংস্কার করলেন বিশিষ্ট সমাজসেবক ও খেপুপাড়া সরকারি এমবি কলেজের সাবেক জিএস মুস্তাফিজুর রহমান। র্দীঘদিন ধরে মাঝের গ্রামে রাস্তার অংশটুকু সংস্কার না হওয়ায় পানির স্রোতে ভেঙে যায়। এতে চলাচলের অনুপোযোগী হয়ে উঠে। স্থানীয়রা বাজারে আসতে অনেক ভোগান্তি পোহাতে হতো। […]

ওলামা দলের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন পটুয়াখালী -৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন

রাসেল মোল্লাঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে পটুয়াখালীর কলাপাড়া পৌর ওলামা দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক […]

কলাপাড়ায় ​৫৭ ব্যক্তিকে সরকারি সহায়তা প্রধান

​রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় অসহায়, প্রতিবন্ধী ব্যক্তি ও মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ১০ হাজার টাকা করে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০ টায় অসহায় ৫৭ ব্যক্তিকে মোট পাঁচ লাখ ৭০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। কলাপাড়া উপজেলা পরিষদ হল রুম পায়রায় অনুষ্ঠিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন […]

আখতার হোসেন মেমোরিয়াল কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাগঞ্জ (পটুয়াখালী )প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শ্রেণির শিক্ষক পুরস্কারসহ ১২টি ইভেন্টে শীর্ষ সাফল্য অর্জন করায় পটুয়াখালীর আখতার হোসেন মেমোরিয়াল কলেজে এক বিশেষ মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এরিয়ার […]

শেখ হাসিনা বিদেশে পালিয়ে সাধারণ নেতা কর্মীদের সাথে বেইমানি করেছেন- আলতাফ চৌধুরী

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী) পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, শেখ হাসিনা বিদেশে পালিয়ে গিয়ে দলের সাধারণ নেতাকর্মীদের সাথে বেইমানি করেছেন। ৫ আগস্টের আগেই  জানতেন  তার সামনে দিনগুলো কি রকম আসছে। এ কারণেই তিনি পরিবার ও আত্মীয়-স্বজন এবং আওয়ামী লীগ নেতাদের আগেই বিদেশে পাঠিয়ে […]

আইসিইউর সেই হাতকড়া আর খোলা হলো না, চিরবিদায় নিলেন মনির খান

রাসেল মোল্লা: কয়েক সপ্তাহ আগে একটি ছবি থমকে দিয়েছিল অসংখ্য মানুষকে। হাসপাতালের সাদা বিছানায় নিশ্চল এক মানুষ। গলায় শ্বাসনালির মোটা পাইপ, নাকে অক্সিজেনের নল, আঙুলে অক্সিমিটার। শরীরের প্রতিটি স্পন্দন তখন মাপছিল যন্ত্র। শুধু একটি জিনিস যেন সেই চিকিৎসার ভাষাকেও অতিক্রম করেছিল। ডান হাতে ঝুলছিল একটি হাতকড়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবির মানুষটি ছিলেন পটুয়াখালীর […]

মির্জাগঞ্জে জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা

উপজেলা প্রতিনিধি মির্জাগঞ্জ(পটুয়াখালী): মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল। সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মিয়া,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান,উপজেলা বিএনপির […]