স্বামীর পাশে চির নিদ্রায় শায়িত হলেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে খালেদা জিয়ার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে বিকেল ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে অজস্র মানুষের উপস্থিতিতে যেন […]

লাখ লাখ মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। এতে স্মরণকালের রেকর্ডসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। বুধবার (৩১ ডিসেম্বর) ৩টা ৫ মিনিটে জানাজা শেষ হয়। জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। এতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও […]

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের জন্য আজ সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শোকার্ত মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মানুষের চোখে মুখে একজন আপসহীন দেশনেত্রীকে হারানোর বেদনা। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার পর মানিক মিয়া অ্যাভিনিউতে দেখা যায়, হাজার হাজার মানুষ মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থান করছেন। […]

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক ঘোষণা করেছে তার দল বিএনপি। মঙ্গলবার সকাল ৯টায় এভারকেয়ার হাসপাতালে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি সাত দিনব্যাপী বিএনপি শোক পালন করবে। নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়ে সাত দিন […]

আপসহীন নেতৃত্ব, সংগ্রাম ও আত্মত্যাগের এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের পরিসমাপ্তি

মোহাম্মাদ নুরুজ্জামানঃ একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের সমাপ্তির মধ্য দিয়ে ইতিহাস আজ আরও এক মহান অধ্যায়কে গভীর শ্রদ্ধা ও ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছে। বাংলাদেশের রাজনীতির আকাশে যিনি দীর্ঘদিন দৃঢ় অবস্থান নিয়ে নেতৃত্ব দিয়েছেন, যিনি সংকটের সময় সাহসিকতার প্রতীক হয়ে উঠেছিলেন—তিনি হলেন বেগম খালেদা জিয়া। তাঁর প্রস্থান কেবল একজন ব্যক্তির বিদায় নয়, এটি একটি যুগের অবসান, একটি রাজনৈতিক […]

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে […]

রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের পর বাবা-ছেলের মরদেহ উদ্ধার

রাসেল মোল্লা কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ার রাঙ্গাবালী উপকূলে মাছ ধরতে গিয়ে সাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে ট্রলার থেকে বাবার ও শুক্রবার ভোরবেলা ডুবচর থেকে ছেলের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন—মো. শামীম জোমাদ্দার (৩৪) ও কিশোর সিয়াম জোমাদ্দার (১১)। তারা দুজনই সম্পর্কে বাবা-ছেলে। […]

মির্জাগঞ্জে ছাত্রদলের কমিটি গঠন

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)।। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের ২৩ সদস্য বিশিষ্ট আংশিক  কমিটি গঠন করা হয়েছে।বুধবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি জানা গেছে। কমিটিতে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবুল বাসার মোখলেচকে সভাপতি, নাজমুল মৃধাকে সাধারণ সম্পাদক ও সিরাজুল ইসলাম মিরাজকে […]

মির্জাগঞ্জে খালেদা জিয়া এবং ওসমান হাদির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি,মির্জাগঞ্জ (পটুয়াখালী)।। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মির্জাগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে উপজেলার মাধবখালী ইউনিয়ন বিএনপি ও স্থানীয় সুশীল সমাজের উদ্যোগে নিউমার্কেট বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি  শাহীন […]

গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে কলাপাড়ায় চারজনের কারাদণ্ড

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে চার ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জমিানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিতরা হচ্ছেন, মো. আব্বাস (৩০), মো. শাকিল (৩৬), মো. ওসমান (২৯) ও আলআমিন (৩০) শনিবার (২০ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে চম্পাপুর ইউনিয়নের বিনামকাটা নামক স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে […]