রাসেল মোল্লা : পটুয়াখালীর কলাপাড়ায় সরকারের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কার্যক্রমে এখন হ-য-ব-র-ল অবস্থা। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সরকারের বহুমাত্রিক অর্থ বরাদ্দ, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের পরও বিদ্যালয় থেকে ঝড়ে পড়ছে শিশু শিক্ষার্থীরা। শিক্ষা অফিসের জনবল সংকটে বিদ্যালয় গুলোতে তদারকির অভাব, শিক্ষক সংকট, শিক্ষকদের কোচিং বানিজ্য, সরকারী বরাদ্দ লোপাট, অকার্যকর বিদ্যালয় পরিচালনা কমিটি নেপথ্যের কারণ হিসেবে প্রাথমিকভাবে […]
Author: পটুয়াখালী টাইমস
কলাপাড়ায় সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় মোস্তাফিজ রহমানকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান
রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাব’র পক্ষ থেকে কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, মোজাহার উদ্দীন বিশ্বাস ডিগ্রি কলেজের সাবেক জিএস ও সমাজ সেবক মোস্তাফিজ রহমানকে সংবর্ধনা শেষে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাব হলরুমে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা […]
কলাপাড়ায় দুই নারীকে ঘিরে চাঞ্চল্য, সমকামিতার অভিযোগ
রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের মাঝের পোল লালঘর এলাকায় দুই নারীকে ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাদের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ তুলে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, হাসনাপাড়া গ্রামের মাঝের পোল এলাকার সরকারি আবাসনের হানিফ মৃধার বসতবাড়িতে একই গ্রামের এক নারী বেশ কিছুদিন ধরে ভাড়া থাকেন। ওই নারীর […]
অবশেষে পরিষ্কার হলো কলাপাড়ার লঞ্চঘাট এলাকার ময়লার ভাগাড়
রাসেল মোল্লাঃ দীর্ঘদিন ধরে ময়লার ভাগাড়ে পরিণত হওয়া পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের গুরুত্বপূর্ণ লঞ্চঘাট এলাকার সেই স্থানটি অবশেষে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। বুধবার সকালে ক্লিন কলাপাড়া, গ্রীন কলাপাড়া ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করে। সরিয়ে ফেলা হয় দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা । এসময় ওই এলাকা থেকে প্রায় সব বর্জ্য অপসারণ করা […]
মির্জাগঞ্জে কৃষকের দুই গরু চুরি
মির্জাগঞ্জ প্রতিনিধি।।। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কৃষক সেলিম সিকদারের দুইটি গরু চুরি হয়েছে। চুরি হওয়া গরুর দাম প্রায় আড়াই লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। সোমবার দিবাগত রাতে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো.খলিলুর রহমান মোল্লা। গরুর মালিক সেলিম সিকদার বলেন, সোমবার সন্ধ্যায় […]
শ্বশুরবাড়ির অত্যাচারে বিষপানের অভিযোগ, কলাপাড়ায় আদালতে মামলা
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) ।। মায়ের আবদার আর পারিবারিক সম্মতিতে আপন মামাতো বোনকে বিয়ে করে বেল্লাল। কিন্তু বিয়ের এক মাস না যেতেই শুরু হয় শ্বশুরবাড়ি থেকে মানসিক নির্তাতন। ভাদাইম্মা,অকর্মা সহ বিশ্রী ভাষায় প্রতিনিয়ত চলতো গালাগাল। এমনকি বিষ খেয়ে মরার কথা বলা হতো বার বার। আর এমনসব মানসিক যন্ত্রণা সইতে না পেরে অবশেষে আত্মহত্যার পথ বেছে […]
এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটেশন; কলাপাড়ায় দলিল লেখকের সহকারী আটক
রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের স্বাক্ষর জাল করে মিউটিশন জালিয়াতির দায়ে কেএম প্রিন্স (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে দলিল লেখকের সহাকারী হিসেবে কাজ করেন। রবিবার দুপুরে ম্যাকটেন হোল্ডিং লিমিটেড নামের একটি কোম্পানীর উপ ব্যবস্থাপনা পরিচালক শাম্মী আক্তারের মৌখিক অভিযোগে উপজেলা ভূমি অফিস থেকে তাকে আটক করা হয়। […]
কলাপাড়ায় পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে জখমের অভিযোগ
রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাজজুনিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে রিয়াজ মৃধা (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। আহতের পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে রিয়াজ মৃধাকে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছিলেন […]
মির্জাগঞ্জে মাদকসহ যুবক আটক
উপজেলা প্রতিনিধি মির্জাগঞ্জ (পটুয়াখালী): পটুয়াখালীর মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও বিশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর রাতে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মনোহারখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীর নাম মো. মিজানুর রহমান (৩৪)। তিনি মির্জাগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মনােহারখালী গ্রামের আব্দুল মজিদ আকনের ছেলে। বিষয়টি নিশ্চিত […]
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির রহস্যজনক মৃত্যু, অফিস থেকে মরদেহ উদ্ধার
রাসেল মোল্লাঃ জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর প্যারারা রোডে সমকালের ব্যুরো অফিস থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলক চ্যাটার্জি প্রায় দুই বছর আগে দৈনিক সমকাল থেকে চাকরীচ্যুত হন। […]










