কলাপাড়ায় ২০ পিস ইয়াবাসহ ক্রেতা–বিক্রেতা আটক, ক্রেতার কারাদণ্ড

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা ও ক্রেতাকে আটক করা হয়েছে। রবিবার রাত ৯টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বলিপাড়া ১নং ওয়ার্ডে এ অভিযান চালান হয়। এসময় ক্রেতা সজীব (১৯)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় ২১ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ৫’শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে […]

খালেদা জিয়ার মৃত্যুতে মির্জাগঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী):দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মির্জাগঞ্জে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে   হাওলাদার ফাউন্ডেশনে ওমেন্স কলেজের উদ্যোগে  এ দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। হাওলাদার ফাউন্ডেশন ওমেন্স কলেজের অধ্যক্ষ মো.খবির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির […]

কলাপাড়ায় মাটি চাপা দেওয়া যুবকের লাশ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের ফেরদৌস মুন্সী (৩৮) নিখোঁজের তিনদিন পর মাটিচাপা অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে মধুখালী লেকের পাড়ে কাদার নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল জানান, বৃহস্পতিবার থেকে ফেরদৌস মুন্সী নিখোঁজ ছিলেন। আজ সকালে প্রথমে […]

রাতে প্রবাসীর ঘর থেকে গৃহবধূসহ প্রেমিক আটক; কলাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি

রাসেল মোল্লা, কলাপাড়া  (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ার  কুয়াকাটা আলীপুরে এক প্রবাসীর বাসা থেকে গৃহবধূসহ তার প্রেমিককে আটক করেছে এলাকাবাসী। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আটক যুবক মো. শামিম পার্শ্ববর্তী ধুলাসার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক সন্তানের জননী গৃহবধূ সুরমা আক্তার (২৬)-এর স্বামী সৌদি আরবপ্রবাসী। প্রায় দুই […]

প্রযুক্তির ছোঁয়ায় কুয়াকাটা: ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস ওয়ার্কশপ

রাসেল মোল্লা,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপকূলীয় পর্যটন নগরী কুয়াকাটায় প্রথমবারের মতো বৃহৎ পরিসরে রোবোটিকস বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় কুয়াকাটার আবাসিক হোটেল খান প্যালেস অডিটোরিয়ামে শুরু হওয়া এ কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন স্কুল শিক্ষার্থী অংশগ্রহণ করে। কুয়াকাটা পৌরসভার আয়োজনে এবং বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (BDRO)-এর সহযোগিতায় […]

খালেদা জিয়া কারো কাছে ঋণী নয় আমরা তাঁর কাছে ঋণী- আলতাফ হোসেন চৌধুরী

উপজেলা প্রতিনিধি,মির্জাগঞ্জ (পটুয়াখালী): পটুয়াখালী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন,ম্যাডাম খালেদা জিয়া দেশের জন্য  যে সেবা দিয়ে গেছেন। তিনি কারো কাছে ঋণী নয় বরং আমরা তাঁর কাছে ঋণী। দলের লোকজনও তার কাছে ঋণী। এমনকি বিদেশীরাও তার কাছে ঋণী। রোববার দুপুরে হাওলাদার […]

কুয়াকাটায় গাঁজা সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় গাঁজা সেবনের দায়ে চার ব্যক্তিকে ১৪দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জমিানা অনাদায়ে আরো ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।দণ্ডিতরা হচ্ছেন, মো.আরমান (২৫) মো.হাসান (১৯) মো. নানিফ(৪৫) ও মারুফ হাওলাদার(২০) শুক্রবার (৯ জানুয়ারি ) রাত ৯টায় কুয়াকাটা পৌরসভার খান প্যালেসের গলিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ব্যক্তিকে এই দণ্ড কার্যকর […]

চিরনিদ্রায় শায়িত সাংবাদিক জাহিদ রিপন

রাসেল মোল্লা, কলাপাড়াঃ চিরনিদ্রায় শায়িত সাংবাদিক জাহিদ রিপন।এটিএন বাংলা, এটিএন নিউজ ও দৈনিক দেশ রূপান্তর-এর পটুয়াখালী উপকূল প্রতিনিধি এবং মহিপুর প্রেসক্লাবের সভাপতি,প্রথিতযশা সাংবাদিক জাহিদুল ইসলাম রিপন আর নেই। তাঁর মৃত্যুতে উপকূলীয় সাংবাদিকতা অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন […]

কলাপাড়ায় ৫০ হাজার টাকা চাঁদার দাবিতে ৬ জনকে মারধর

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতাঃ পটুয়াখালীর কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ৬ জন আহত হয়েছেন। আহতরা হলেন, জসিম পহলান, মোঃ হুমায়ুন, কোহিনুর বেগম, মরিয়ম বেগম, মহিউদ্দিন, জলিল পহলান। শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার চরবালিয়াতলী গ্রামে চাঁদার দাবিতে এ হামলার ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগী ও তার স্বজনরা জানান। আহতদের স্বজন মো. হেমাদুল জানান, শুক্রবার সকাল সকাল […]

এটিএন বাংলার প্রতিনিধি সাংবাদিক জাহিদ রিপনের মৃত্যুতে বিএনপি নেতা মোশাররফ হোসেনের গভীর শোক প্রকাশ

রাসেল মোল্লাঃ এটিএন বাংলা ও এটিএন নিউজের পটুয়াখালী জেলা প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল সাগরকন্যা সম্পাদক জাহিদ রিপন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মিরপুর ইসলামী ব্যাংক কার্ডিয়াক হসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার রাত ৭টায় তিনি ইন্তেকাল করেছেন। এসময় সাথে থাকা তার ছোট ভাই আরিফ সুমন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দীর্ঘদিন ধরে […]