মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপি মিডিয়া সেলের সদস্য, মাননীয় সংসদ সদস্য মাহমুদা হাবিবা বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য হিসেবে সংযুক্ত হলেন।
১৫ মে ২০২৬ খ্রি. বনানী ক্লাব জিম বিল্ডিং-এর কনফারেন্স রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সম্মানিত উপদেষ্টা জনাব মাহমুদা হাবিবাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি শাহীন চৌধুরী পাশা’র সভাপতিত্বে সম্মানিত উপদেষ্টা জনাব মাহমুদা হাবিবার সাথে জাতীয়তাবাদী সাইবার দলের আগামী কর্মপরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয় এবং প্রধান অতিথির বক্তব্যে জনাব মাহমুদা হাবিবা জাতীয়তাবাদী সাইবার দলের আগামীর দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস এ্যালায়েন্স (বিআইএসএ)এর উপদেষ্টা জনাব সায়মা শওকত।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সম্মানিত সভাপতি শাহীন চৌধুরী পাশা, সিনিয়র সহ-সভাপতি প্রযুক্তিবিদ মোঃ অলিউর রহমান, সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ জুয়েল, সহ সভাপতি এডভোকেট এম আল আমিন, সাধারণ সম্পাদক এমজে সৌরভ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এম এইচ কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ অলিউল্লাহ ভূঁইয়া সায়েম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান জিকো, যুগ্ম-সাধারণ সম্পাদক হাওয়া আক্তার তোহা, সাংগঠনিক সম্পাদক ফাতেমা তুজ জোহরা মিতু, দপ্তর সম্পাদক খন্দকার মোঃ মহিউদ্দীন মাহি, প্রচার সম্পাদক নাজমুল হাসান জনিসহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




