কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় অ্যালকোহল সেবনের অপরাধে দুই যুবককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দন্ডিতরা হলেন, মো. জুলহাস (১৯) ও মো. ইব্রাহিম (১৯)।
সোমবার রাতে সাড়ে নয়টায় উপজেলাে বালিয়াতলীর কোম্পানিপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দন্ড কার্যকর করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) মো ইয়াসীন সাদেক এই পরিচালনা করেন।
তিনি জানান, মাদকদ্রব্য অ্যালকোহল সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ওই দুই যুবককে ১৪ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ অভিযানে কলাপাড়া থানার পুলিশ সহযোগিতা করেন।




