কলাপাড়ায় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা নাহিদ খান বহিষ্কার

রাসেল মোল্লা, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবা সেবনের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে মো. নাহিদ খান নামে এক ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) কলাপাড়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপজেলা ছাত্রদলের ১ নম্বর সদস্য জহিরুল ইসলাম মুন্সি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নাহিদ খানকে বহিষ্কার করা হয়েছে।

নাহিদ খান বালিয়াতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী ইয়াদুল ইসলাম তুষার বলেন, ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়েছে।’

তবে এ বিষয়ে বহিষ্কৃত নাহিদ খানের সাথে তার মুঠোফোন যোগাযোগ করা হলে সে ফোনটি রিসিভ করেন এজন্য বক্তব্য জানা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *