রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর অফিসিয়াল ও ব্যক্তিগত ব্যবহৃত দুটি মোবাইল নম্বর হারিয়ে গেছে। এ ঘটনায় নম্বর দুটি ব্যবহার করে কেউ আর্থিক লেনদেন বা অর্থসংক্রান্ত কোনো যোগাযোগ করলে সতর্ক থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ‘AC Land Kalapara Patuakhali’-এর ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কীকরণ বার্তায় জানানো হয়, ইউএনও, কলাপাড়ার ব্যবহৃত +৮৮০১৭৩৩৩৩৪১৫৫ এবং +৮৮০১৭৩৫৮৮৫৮৩৩ নম্বর দুটি হারিয়ে গেছে।
সতর্কবার্তায় বলা হয়, হারিয়ে যাওয়া ওই দুটি নম্বর থেকে কোনো ব্যক্তি আর্থিক লেনদেন, অর্থ প্রেরণ কিংবা অন্য কোনো আর্থিক বিষয়ে যোগাযোগ করলে তাতে সাড়া না দিতে এবং সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে।
এ ছাড়া, কোনো বিষয়ে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি সর্বসাধারণের অবগতির জন্য জানানো হয়েছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়।




