রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ রিমাইনুল ইসলাম রিমুকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ কমিটির অনুমোদন দেন।
ঘোষিত আংশিক কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে আল আমিন সুজনকে। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল ইসলাম লিটন গাজী। প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তানভীর আহমেদ বাপ্পী এবং যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে নুরুল আমিনকে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন দেলোয়ার হোসেন।
কেন্দ্রীয় যুবদলের অনুমোদিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ দিনের মধ্যে পটুয়াখালী জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
১৬ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।




