কলাপাড়ায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাসেল মোল্লা, কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ পিস ইয়াবাসহ তুহিন প্যাদা নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৫ মে) ভোর ৩টা ৪০ মিনিটে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব টিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, কলাপাড়া থানার এসআই (নিঃ) জাহিদুল ইসলাম জয় সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক উদ্ধার অভিযান ও আইনশৃঙ্খলা ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব টিয়াখালী এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় তুহিন প্যাদার বসতঘরের দক্ষিণ পাশের বারান্দা থেকে ইয়াবা ক্রয়-বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ মাহাবুব প্যাদা ওরফে তুহিন প্যাদা (৩৬) পূর্ব টিয়াখালী এলাকার মৃত ফিরোজ প্যাদার ছেলে।

কলাপাড়া থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, এ ঘটনায় কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণীর ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *