কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে।
“কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সমাজিক কুসংস্কার প্রকৃত বাঁধা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ এর সহযোগিতায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, ডা. ববি সহ আরো অনেকে
বক্তারা জানান যে, সরকারি হাসপাতাল ও হীড বাংলাদেশ এর মাধ্যমে কুষ্ঠ রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ঔষধ ও প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়।
কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের অবহেলা না করে তাদের সামাজিক মর্যাদা নিশ্চিত করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালে চিকিৎসক, নার্স হীড বাংলাদেশের ভলেন্টিয়ার, স্বাস্থ্যকর্মী।




