কলাপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদকের মানিব্যাগ চুরির অপবাদে শিশু ও তার মাকে মারধর

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় মানিব্যাগ চুরির অপবাদে জিসান (১২) নামের এক শিশু ও তার মা নাজমা বেগম (১৫) কে বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও এ প্রতিবেদকের হাতে এসেছে। শুক্রবার রাতে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের গামুরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই শিশু ওই গ্রামের মৃত বাচ্চু হাওলাদারের ছেলে। মারধরের পর দীর্ঘ ৪ দিন তারা ভয়ে ঘর থেকে বের হননি। পরে আজ সকালে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।

ওই শিশুর মা নাজমা বেগম বলেন, দেড় বছর আগে তার স্বামী বাচ্চু হাওলাদার মারা যান। তিনি মারা যাওয়ার আগে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক চুন্নুর ছোট ভাই আবদুল হাইকে ৪ বিঘা জমির বন্ধক রাখার বিনিময়ে এক লাখ টাকা দেন। তবে ওই টাকা লেনদেনের কোন লিখিত প্রমান ছিলোনা। স্বামীর মৃত্যুর পর তিনি বেশ কয়েকবার ওই টাকার লিখিত কাগজ চান। এতে ক্ষিপ্ত ছিলেন চুন্নু ও তার ভাই আবদুল হাই। বৃষ্টির কারনে তাদের সড়ক কর্দমাক্ত হওয়ায় তারা চুন্নুর বাড়ি পাশ থেকে হাটা চলা করে ঘরে যাওয়া আসা করতো। গত শুক্রবার চুন্নু ও তার ভাই তার ছেলে জিসান ও তাকে তাদের ঘরে ডেকে নিয়ে মানিব্যাগ চুরির অপবাদ দিয়ে বাঁশের লাঠি দিয়ে মারধর করেন। তার অভিযোগ, জমি বন্ধক রাখার টাকা নেয়ার লিখিত প্রমান চাওয়ায় ক্ষিপ্ত হয়ে তারা তাদের বেধড়ক মারধর করেছেন।

এ বিষয়ে কলাপড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান চুন্নু এর মুঠোফোন একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোনটা রিসিভ করেনি বিভিন্ন তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *