রাজনীতি

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি এককভাবে ক্ষমতায় আসবে: এবিএম মোশাররফ

রাসেল মোল্লাঃ বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘ আগামি নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাইলে বিএনপি এককভাবে ক্ষমতায় যাবে। কিন্তু সবাইকে নিয়ে সরকার গঠন করবে, আমাদের নেতা জনাব তারেক রহমান তাই বলেছেন।আগামি ২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য […]

একই মঞ্চে ঐক্যবদ্ধ কলাপাড়া বিএনপি; ধানের শীষে ভোট চাইলেন মোশাররফ-মনির

রাসেল মোল্লাঃ ১১৩পটুয়াখালী -৪ কলাপাড়া- রাঙ্গাবালী – মহিপুর ও কুয়াকাটা আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন ও কলাপাড়া উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আয়কর আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান মনির। শনিবার (১ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর রাঙ্গাবালীতে উপজেলা পরিষদ মাঠে এক জনসভায় একই মঞ্চে দীর্ঘ দিন পর দুই নেতাকে দেখে তৃণমূল […]

আজ পটুয়াখালী সফরে আসছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী

রাসেল মোল্লাঃ আজ( ১লা নভেম্বর) শনিবার পটুয়াখালীতে রাজনৈতিক সফরে আসছেন পটুয়াখালী-১ আসনের ধানের শীষ প্রতিকের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র)–এর ভাইস-চেয়ারম্যান ও সাবেক বিমান বাহিনীর প্রধান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী পটুয়াখালী জেলা বিএনপি’র সাবেক সভাপতি এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। সূত্রে জানা যায় শনিবার সকালে তার ঢাকার গুলশানের বাসভবন […]

কলাপাড়া বিএনপি’র দুই নেতা এবিএম মোশাররফ ও মনিরুজ্জামান মনির কাল যাচ্ছেন রাঙ্গাবালী

রাসেল মোল্লাঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১৩পটুয়াখালী-৪আসনের দুই নেতা কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন ও কলাপাড়া উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আয়কর আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান মনির। বিভিন্ন সূত্রে জানা যায়, আগামীকাল (১লা নভেম্বর) শনিবার বিকাল ৩ টায় রাঙ্গাবালী উপজেলা বিএনপি আয়োজিত স্হানীয় উপজেলা চত্বরে এই জন সভা অনুষ্ঠিত হবে। এতে […]

কলাপাড়ায় গণঅধিকার পরিষদের কমিটি গঠন: আহবায়ক ছালাম হাওলাদার, সদস্য সচিব গাজী আব্বাস উদ্দিন বাচ্ছু

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় গণঅধিকার পরিষদের কলাপাড়া উপজেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আ. ছালাম হাওলাদারকে আহ্বায়ক; আলহাজ দলিল উদ্দিন দুলাল মৃধা, হাসান মাহমুদ, সার্জেন্ট মোঃ শাহবুদ্দিন (অব.) ও দুলাল ফকিরকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া গাজী আব্বাস উদ্দিন বাচ্চুকে সদস্য সচিব; মো. মমিন মিন্টু, মিজানুর রহমান […]

অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধনের ৬ ঘণ্টার মধ্যেই কলাপাড়ায় বিএনপি নেতা আবুল হোসেন বহিষ্কার

কলাপাড়া প্রতিনিধিঃ সরকারি সহায়তার নামে অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধনের ৬ ঘণ্টার মধ্যেই কলাপাড়ায় বিএনপি নেতা আবুল হোসেনকে বহিষ্কার পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি মেম্বার আবুল হোসেন কে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আলমগীর হাওলাদার ও সাধারণ সম্পাদক ফিরোজ […]

বিএনপির মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকারে পটুয়াখালীর ৮ নেতা যাচ্ছেন বিএনপির গুলশান অফিসে

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর চারটি আসনের বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী ৮ নেতা ডাক পেলেন গুলশানে। সবার সঙ্গে সরাসরি কথা বলবেন দলের বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে এ বৈঠক। ধারণা করা হচ্ছে, এ বৈঠকের পর শুরু হবে চূড়ান্তভাবে মনোনয়ন পাওয়া প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার কাজ। চলতি মাসের শেষ থেকে […]

সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা: ১৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

আওয়ামী লীগের শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুনের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (২২ অক্টোবর) সকালে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে, জামিনের আবেদন করেছেন সেনা অফিসারদের সবাই। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে ১৫ কর্মকর্তার আনুষ্ঠানিক […]

চাকসু নির্বাচনের ফলাফল; ভিপি-জিএস পদে ছাত্রশিবির, এজিএস পদে ছাত্রদল জয়ী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট। কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি-জিএসসহ ২৬ পদের মধ্যে ২৪টিতেই জয়লাভ করেছেন এই প্যানেলের প্রার্থীরা। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বাইরে এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের আইয়ুবুর রহমান তৌফিক এবং সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জয় পেয়েছেন তামান্না মাহবুব প্রীতি। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিজয়ীরা […]

মানুষ যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে ততবারই বিএনপি ক্ষমতায় এসেছে -এবিএম মোশাররফ

রাসেল মোল্লা : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি কখনো দখলের রাজনীতি করে না, মানুষের মন জয় করেই রাজনীতি করে। মানুষ যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবারই বিএনপি ক্ষমতায় এসেছে। আস্থার কারণেই মানুষ বিএনপির পাশে দাঁড়ায়। শনিবার (১১ অক্টোবর) বিকেলে পটুয়াখালীর কুয়াকাটার মুসুল্লিয়াবাদ ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে লতাচাপলী […]