রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে এসব উপহার প্রদান করা হয়। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কলাপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দের কাছে ৩০০টি শাড়ি […]
রাজনীতি
রাজনীতি
রোকসানা আক্তার রুজিকে কলাপাড়া উপজেলা মহিলা ক্লাবের ফুলেল শুভেচ্ছা
রাসেল মোল্লা, কলাপাড়াঃ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা পদক গ্রহণ করায় রোকসানা আক্তার রুজিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কলাপাড়া উপজেলা মহিলা ক্লাব। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কলাপাড়া মহিলা কলেজ রোডে অবস্থিত ক্লাবের কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় ক্লাবের নেত্রীরা রোকসানা আক্তার রুজিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান […]
রাঙ্গাবালী ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আনোয়ারুল ইসলাম হাওলাদার
রাসেল মোল্লা: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ১ নং রাঙ্গাবালী ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন রাঙ্গাবালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম হাওলাদার। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। মো. আনোয়ারুল ইসলাম হাওলাদার বলেন, এলাকার মানুষের […]
যুক্তরাষ্ট্রে পীর সাহেব চরমোনাই, প্রবাসীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা
নিউইর্য়ক প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান দারুল উলুম নিউইয়র্কের প্রেসিডেন্ট সরদার বরকাতুল্লাহ এবং প্রতিষ্ঠানটির প্রধান ফকিহ মুফতি মিজানুর রহমান সাঈদ। পীর সাহেব চরমোনাইয়ের নিউইয়র্কে পৌঁছানোর মধ্য দিয়ে তাঁর যুক্তরাষ্ট্র সফরের […]
কলাপাড়া উপজেলা বিএনপি সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিবাদ
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. হুমায়ুন শিকদারকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইন ও অফলাইন মাধ্যমে প্রচারিত বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কলাপাড়া উপজেলা শাখা। প্রচারিত বক্তব্যকে মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর ও সম্মানহানিকর দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। শনিবার (১০ অক্টোবর) প্রকাশিত এক […]
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুয়াকাটা মহিলা দলের সম্পাদককে শোকজ
রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা পৌর সভার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, সভা চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টি ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে তাকে এ নোটিশ দেওয়া হয়। শুক্রবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নোটিশটি ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি […]
কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত, ভারপ্রাপ্ত দায়িত্ব পাননি কেউ
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর দলীয় পদ স্থগিত করা হয়েছে। তবে তার পদে এখন পর্যন্ত কাউকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়নি বলে জানিয়েছে পটুয়াখালী জেলা বিএনপি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য ও গুজব ছড়িয়ে পড়ার পর নেতাকর্মীদের বিভ্রান্ত […]
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া-কুয়াকাটার বিএনপির দুই সাধারণ সম্পাদকের পদ স্থগিত
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার ও কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের দলীয় পদ স্থগিত করা হয়েছে। স্থানীয় বিএনপিতে আলোচিত এ দুই নেতার বিরুদ্ধে জেলা বিএনপির পক্ষ থেকে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৭ অক্টোবর) […]
কলাপাড়া হেলিপ্যাডে ৪০ লাখ টাকায় শিশু পার্ক নির্মাণের পরিকল্পনা: এমপি মোশাররফ হোসেন
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের আন্ধারমানিক নদীর তীরে অবস্থিত হেলিপ্যাড মাঠকে অব্যবস্থাপনা থেকে বের করে একটি আধুনিক ও আকর্ষণীয় বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মাঠটিতে ৪০ লাখ টাকা ব্যয়ে একটি শিশু পার্ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। শনিবার […]
পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করার প্রস্তাব স্হানীয় এমপি আলতাফ চৌধুরীর
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর এক আধা-সরকারি পত্রের (ডিও লেটার) পরিপ্রেক্ষিতে পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার সম্ভাব্যতা যাচাই এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। জানা গেছে, চলতি বছরের গত ৯ সেপ্টেম্বর সংসদ সদস্য […]










