মির্জাগঞ্জে চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মো.শামসুল হক,মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম রুবানকে(২২)  একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম সুবিদখালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার  গ্রেপ্তারকৃত মাহাবুব আলম রুবানকে আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আহমেদ। জানা […]

মির্জাগঞ্জে দুইদিন ব্যাপী তারুণ্য মেলার উদ্বোধন

মোঃ শামসুল হক, মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি: এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জে দুইদিন ব্যাপী তারণ্য মেলার আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল তিনটায় উপজেলা পরিষদ মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম ফরাজি, […]

মির্জাগঞ্জে গ্রিনভিউ পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

শামসুল হক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে গ্রিনভিউ পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার বিকেল চারটার দিকে বাকেরগঞ্জ- বরগুনা সড়কের উত্তর ঝাটিবুনিয়া নামক স্থানে শাহজাদা খানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালকের নাম আশিস দ্বীপ কর্মকার(১৫)। সে পার্শ্ববর্তী বরগুনা জেলার বরগুনা পৌরসভার ৭ নং ওয়ার্ডের সুনীল কর্মকারের ছেলে। […]

মির্জাগঞ্জে ৫ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মির্জাগঞ্জ (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে ৫ মাসের সাজা প্রাপ্ত এক আসমিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গতকাল বৃহস্পতিবার উপজেলার মাধবখালি ইউনিয়নের মুন্সিরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ নান্নু হাওলাদার(৪৮)।সে উপজেলার মাধবখালী ইউনিয়নের বাজিতা চতুর্থ খন্ডের বাসিন্দা। মামলা সূত্রে জানা গেছে,পটুয়াখালী আদালতের ৮৫/২৩ একটি চেক ডিজঅনার মামলায় ২০২৪ সালের ২৮ আগস্ট  আসামি নান্নু হাওলাদারকে […]

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলার মামলায়  শ্রমিকলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে  উপজেলার দেউলী সুবিদখালি ইউনিয়নের দেউলী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো.মাসুম খন্দকার (৩৫) উপজেলার দেউলী সুবিদখালি ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি । তিনি দেউলী  গ্রামের মৃত হামিদ খন্দকারের ছেলে। গতকাল বিকালে  মাসুম […]

মির্জাগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলা; যুবলীগ নেতা গ্রেপ্তার

মো.শামসুল হক,মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলার মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের ভয়াং গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো.খলিল গাজী (৪০) উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক । তিনি ভয়াং গ্রামের মো. হানিফ গাজীর  ছেলে। […]

মির্জাগঞ্জে তারুণ্যের উৎসবে কিশোর কিশোরীদের স্বাস্থ্য সচেতনামূলক সেমিনার অনুষ্ঠিত

মো. শামসুল হক, মির্জাগঞ্জ প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কিশোর কিশোরীদের নিয়ে এক সেমিনার ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সুবিদখালী  মহিলা কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মো. তরিকুল ইসলাম। সুবিদখালী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা […]

মির্জাগঞ্জে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

মোঃ শামসুল হক, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে মাধবখালি ইউনিয়ন পরিষদ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী। উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব গোলাম রসুল মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,জেলা কৃষকদলের সদস্য […]

মির্জাগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

মোঃ শামসুল হক, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকালে মাধবখালি ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শামীম আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী। সভায় বক্তব্য রাখেন,আখতার হোসেন […]

মির্জাগঞ্জ বিএনপির মত বিনিময় সভা

মোঃ শামসুল হক,মির্জাগঞ্জ প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জ বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২ টায়  সুবিদখালী সরকারি কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী […]