দেশজুড়ে

শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে দুইদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এরইমধ‍্যে ওই সীমান্তে সোমবার (৬ জানুয়ারি) ও আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। উভয় পক্ষই সীমান্তে বতর্মানে […]

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৭টা ৫ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান এবং চীনে অনুভূত হয়েছে। মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপাল-চীন সীমান্তে যা নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর পশ্চিমে, রিখটার স্কেলে […]

বাউফলে অপহরণের ২ দিন পর ব্যবসায়ী উদ্ধার

অপহরণের প্রায় ৫০ ঘণ্টা পরে উদ্ধার উদ্ধার করা হয়েছে পটুয়াখালীর বাউফলের ব্যবসায়ী শিবানন্দ রায় বনিক ওরফে শিবু বনিককে (৭২)। উদ্ধারের পরে তার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রোববার (৫ জানুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার কচুয়া গ্রাম থেকে তাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকায় নিজ […]

আবু সাঈদ হত্যা: ৫৬ শিক্ষার্থীর বাধ্যতামূলক সেমিস্টার ড্রপ

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫৬ শিক্ষার্থীকে এক ও দুই সেমিস্টার করে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেইসঙ্গে, ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার (৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে বিষয়টি সংবাদ সম্মেলনে নিশ্চিত […]

২০২৪ এ সড়কে প্রাণহানি সাড়ে ৮ হাজার

বিগত বছরে মোট সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬ হাজার ৩শ ৫৯টি। এতে ৮ হাজার ৫৪৩ জনের প্রাণহানি হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ হাজার ৬০৮ জন। আজ শনিবার (৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য জানায়। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সড়কে মৃত্যু বেড়েছে ৭ দশমিক ৫০ শতাংশ। […]

থানা থেকে আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

গাজীপুরে আটকের পর থানা থেকে আওয়ামী লীগ নেতা শফিকুল সিকদারকে ছাড়িয়ে নিতে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াত নেতারা। একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে পুলিশ সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুলকে আটক করে। শফিকুল ওই ইউনিয়নের মৃত নুরুল হকের ছেলে। আটকের পর জামায়াতের ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে […]

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে শীতার্তরা পাচ্ছেন ৭ লাখ কম্বল, মন্ত্রণালয়ের বরাদ্ধ ৩৪ কোটি

শীতার্ত ও দুঃস্থদের মাঝে বিতরণের জন্য কম্বল কিনতে ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে ত্রাণ মন্ত্রণালয়। এছাড়া শীতার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল বরাদ্দ দিয়েছে ৬ লাখ ৭৯ হাজার পিস কম্বল। শুক্রবার (৩ জানুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আট বিভাগের ৬৪ জেলার […]

সুনামগঞ্জ সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক

অনুপ্রবেশের দায়ে সুনামগঞ্জ সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা হলেন, ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রাম থানার কালাটেক গ্রামের নান্টু বিশ্বাস (২২) ও সুবোধ বিশ্বাস (৬৫)। আজ বৃহস্পতিবার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা থেকে তাদের আটক করা হয়। বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান […]

কলাপাড়ায় শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএনপি’র কেন্দ্রীয় নেতা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়া উপজেলাধীন শিক্ষক ও কর্মচারী পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিটে কলাপাড়ার বিএনপির দলীয় কার্যালয়ে এ শুভেচ্ছা প্রদান করা হয়। খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মো. নূরে আলম মুরাদ, ধানখালী এইচ এন্ড […]

মির্জাগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধি:এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে র‍্যালীতে উপস্থিত ছিলেন […]