দেশজুড়ে

মির্জাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে মাধবখালী  ইউনিয়নের নিউমার্কেট বাজারের ডিলার মোঃ শফিকুল ইসলাম খাদ্যবান্ধব  কর্মসূচির ১০ বস্তা চাল  গভীর রাতে অসৎ উদ্দেশ্যে গোডাউন থেকে সরিয়ে  এক বাড়িতে নিয়ে রাখেন। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ওই বাড়ি থেকে চালগুলো জব্দ করেন। প্রশাসনিকভাবে ডিলার শফিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গতকাল বৃহস্পতিবার বিকেলে নিউমার্কেট বাজারে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল করেছে […]

মহিপুরে ব্যবসায়ীকে মারধর ঘটনায় আলোচিত শ্রমিক দল নেতা মামুন গ্রেফতার

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে এক মৎস্য ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর করে তার কাছে থাকা ২ লাখ ৪০ হাজার টাকা লুট করে এবং বিবস্ত্র করে ভিডিও করে তা ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে লতাচাপলী ইউনিয়ন শ্রমীকদলের সাধারণ সম্পাদক মামুন মোল্লাকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। গত ১৬ মার্চ মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আলীপুর বাজার সংলগ্ন […]

মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল গ্রেপ্তার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর  মির্জাগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে  একটি মামলায় হাজিরা শেষে আরেক মামলায়   ছাত্রলীগ নেতা ও  সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকালে  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জহিরুল ইসলাম জুয়েল (৩৫) মির্জাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। গতকাল বৃহস্পতিবার দুপুরে  […]

জেলেদের চাল বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় যুবদল নেতার পা ভেঙ্গে দিলেন ছাত্রদল- যুবদল নেতারা

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় ধুলাসার ইউনিয়ন যুবদলের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাকিব বিশ্বাস (৩০)কে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেছে ইউনিয়ন যুবদল, ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের নেতারা। বুধবার রাত নয়টায় ওই ইউনিয়নের বাবলাতলা বাজারের নিউ মার্কেটের পশ্চিম পাশের বালুর মাঠে এ ঘটনা ঘটে। এসময় পিটিয়ে রাকিবের বাম পা ভেঙ্গে দেয়া হয়। এছাড়া মাথা সহ […]

দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ গ্রেফতার

রাসেল মোল্লা,পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ (৬৫) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছেন দুমকি থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) বিকালে র‍‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে আটক করে দুমকি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। আবুল কালাম আজাদ দুমকি উপজেলা বিএনপির অফিস ভাংচুর, লুট ও মারধররের অভিযোগে […]

কলাপাড়ায় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে চালক নিহত

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়নের প্যাদার হাট সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে চালক জাহাঙ্গীর হাওলাদার নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে নয়টায় দিকে প্যাদার হাট বাজার এলাকা থেকে লোন্দা গ্রামের বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায়, আজ সকালে জাহাঙ্গীর নিজের অটোরিকশা চালিয়ে প্যাদার হাট বাজার থেকে ফেয়ার প্রাইচের চাউল কিনে নিজ […]

কুয়াকাটায় কচ্ছপখালীর খালটির সীমানা নির্ধারন করা হবে- জেলা প্রশাসক

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটার পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত কচ্ছপখালী খালটি পরিষ্কার পরিছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসানাত মোহাম্মদ আরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, […]

মির্জাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ বস্তা চাল উদ্ধার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর  মির্জাগঞ্জে মাধবখালী  ইউনিয়নের  নিউমার্কেট বাজারের ডিলার মোঃ শফিকুল ইসলামের রাখা খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের ১০বস্তা (৫০০ কেজি) চাল একটি বাড়ি থেকে জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার নিউমার্কেট বাজার সংলগ্ন হাওলাদার বাড়ির একটি ঘর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম ও থানা পুলিশ এ চাল জব্দ করেন। […]

মির্জাগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়, বাস কাউন্টারকে জরিমানা

মো.শামসুল হক, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে  ঈদ উপলক্ষে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে  দুই কাউন্টারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দিবাগত রাতে কলেজ রোড এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তরিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত। এ সময়  বরগুনা থেকে ঢাকার যাত্রীদের […]

বিএনপি নেতা নাকি আওয়ামী দোসর? ফোরকান মাস্টারের রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক

রাসেল মোল্লা, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খালেদুজ্জামান খান ওরফে ফোরকান মাস্টারের বিরুদ্ধে আওয়ামী ঘরানার রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সময়ে তার একাধিক ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে তিনি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল […]