বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে রাজধানীতে ৯ জনসহ দেশের বিভিন্ন জেলায় অন্তত ১০০ জনের নিহত হয়েছে। ঢাকার বাইরে ১৯ জেলায় পুলিশসহ অন্তত ৯১ জনের নিহতের তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে বেশির ভাগই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের গুলিতে নিহত হয়েছেন। নিহতদের […]
জাতীয়
জাতীয়
ফের সারাদেশে কারফিউ জারি : দায়িত্ব পালন করবে সেনাবাহিনী
কারফিউতে সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। প্রতিষ্ঠানটির পরিচালক সামি উদ দৌলা চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে চলমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পুনরায় অবনতি হওয়ায় ৪ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। জনগণের জানমাল […]
থানায় থানায় আক্রমণ : নিহত ১৪ পুলিশ সদস্য, আহত তিন শতাধিক
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ঢুকে তেরো জন পুলিশ সদস্যকে হত্যার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত পুলিশ সদস্যদের পরিচয় পাওয়া যায়নি। রোববার (৪ আগস্ট) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সদস্যদের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজির কার্যালয়। এদিকে, কুমিল্লার ইলিয়টগঞ্জে এরশাদ মিয়া নামে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশ ফাঁড়িতে আগুন […]
‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৫ আগস্ট
নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামী মঙ্গলবার (৬ আগস্ট) এর ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি একদিন এগিয়ে আগামীকাল সোমবার (৫ আগস্ট) করা হয়েছে। রোববার (৪ আগস্ট) বিকেলে এই কর্মসূচী ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন […]
‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সোমবার (৪ আগস্ট) শাহবাগ-শহীদ মিনারে সমাবেশ এবং মঙ্গলবার ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক দিয়েছে তারা। গণমাধ্যমে পাঠানো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিবৃতিতে বলা হয়, আগামীকাল ৫ আগস্ট (সোমবার) সারাদেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে। আর ঢাকায় সকাল ১১টায় শাহবাগে শ্রমিক সমাবেশ এবং […]
আজ থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন
এক দফা দাবির ডাক দিয়েছে ছাত্র আন্দোলন। এই এক দফা বাস্তবায়নে আজ রোববার (৪ আগস্ট) থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এই সরকার ও তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। এ সময় আরও কয়েকটি বিষয় তুলে ধরেন […]
সরকার পতনের এক দফা দাবি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
সরকার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যুতে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে একদফা দাবির ঘোষণা দেন। শহীদ মিনারে সমবেত ছাত্র-জনতার উদ্দেশে শনিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বক্তব্য দেন নাহিদ। এর আগে জনসমুদ্রে পরিণত হয় কেন্দ্রীর শহীদ […]
জামায়াত-শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে সন্ত্রাস ও সহিংসতা করছে
আন্দোলনের নামে জামায়াত-শিবির পরিকল্পিতভাবে সন্ত্রাস ও সহিংসতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (২ আগষ্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলেন তিনি। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, আজ দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে যে সন্ত্রাস ও সহিংসতা করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ […]
রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগের ডাক শিক্ষার্থীদের
শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল, আর পরদিন রোববার থেকে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (২ আগস্ট) রাত ৮টার দিকে ফেসবুক পোস্ট ও ভিডিও বার্তায় এই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ও সহ-সমন্বয়ক রিফাত রশিদ। শিক্ষার্থীদের এই কর্মসূচি […]
৬৯ এর গণঅভ্যুত্থানের চেয়ে ২৪ এর গণঅভ্যুত্থানে চারগুণ বেশি মানুষ মারা গেছে
বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মলনে তিনি বলেন, উপসর্গের নয়, প্রধান রোগের চিকিৎসা করতে হবে। তা না হলে কোটা সংস্কার আন্দোলনের সমাধান হবে না। স্বাধীনতা নেই, মানবাধিকার নেই, গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই জানিয়ে বদিউল আলম বলেন, দেশের মানুষ বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত। তিনি বলেন, আমাদের বীর মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছেন ভোটাধিকার ও নাগরিক […]








