জাতীয়

সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেফতার

সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। তবে ঠিক কোন মামলায় আরাফাতকে গ্রেফতার করা হয়েছে, তা এখনও জানা যায়নি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। […]

ঢাবির নতুন উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তিনি বিশ্ববিদ্যালয়টির ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন। আজ সোমবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন তাকে নিয়োগ দেন। ড. নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) উপ-উপাচার্য। অধ্যাপক নিয়াজ ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি […]

সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশেপাশে যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। রোববার (২৫ আগস্ট) রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা […]

আওয়ামীলীগের তিন মেয়াদে দেয়া সব অস্ত্রের লাইসেন্স স্থগিত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে বেসামরিক ব্যক্তিদের দেয়া সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৫ আগস্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দিয়ে এসব অস্ত্রের পাশাপাশি গোলাবারুদ ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলেছে। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসানের দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি […]

কানাইঘাট সীমান্ত থেকে সাবেক বিচারপতি মানিক আটক

আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) অবৈধভাবে পারাপারের সময় সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আসাদ উন নবি যমুনা নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত এলাকায় রাত ৯টার দিকে এক ব্যক্তি […]

বন্যার্তদের উদ্ধারে ৬ জেলায় সেনা মোতায়েন

বন্যার্তদের উদ্ধার ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাক্ষণবাড়ীয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রামের মীরসরাই, কুমিল্লার বুড়িচং, ব্রাক্ষণবাড়ীয়ার আখাউড়া, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং মৌলভীবাজারের কুলাউড়ায় সেনা মোতায়েন করা হয়েছে। এতে আরও বলা হয়, […]

‘দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা ভারতীয় আগ্রাসনের সৃষ্টি‘

দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা প্রাকৃতিক নয়। এই বন্যা ভারতীয় আগ্রাসনের সৃষ্টি বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বুধবার (২১ আগস্ট) রাতে রাজু ভাস্কর্যে ভারতের সাথে বাংলাদেশর আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এক বিক্ষোভে সমাবেশ এ মন্তব্য করেন তারা। তারা বলেন, ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হলে সব অসম […]

শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী-এমপিদের ‘লাল পাসপোর্ট’ বাতিলের সিদ্ধান্ত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক মন্ত্রী ও এমপিদের কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি বাধ্যতামূলক অবসর ও চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়া সচিবদের লাল পাসপোর্টও বাতিলের সিদ্ধান্ত হয়েছে। আজ বুধবার (২১ আগস্ট) পাসপোর্ট অধিদফতরকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। লাল পাসপোর্ট বাতিল হলে সাধারণ পাসপোর্ট […]

এবার সাংবাদিক হত্যা মামলার আসামি শেখ হাসিনা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে সাংবাদিক তাহির জামান নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) রাতে রাজধানীর নিউমার্কেট থানায় মামলাটি দায়ের করেন নিহত সাংবাদিকের মা। মামলায় অন্যান্য আসামিরা হলে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রমনা বিভাগের পুলিশের ডিসি […]

সাবেক প্রতিমন্ত্রী তাজুল, এমপি আহমদ ও র‍্যাবের সাবেক মুখপাত্র গ্রেফতার

সাবেক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব) এবি তাজুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং সাবেক র‍্যাবের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সোহায়েলকে আটক করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক হয়। বুধবার (২০ আগস্ট) এ তথ্য জানা যায়। গোয়েন্দা পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এদের মধ্যে এবি তাজুল ইসলামকে রাজধানীর […]