জাতীয়

শপথ নিয়েছে হাইকোর্টের নতুন ২৩ বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৩ বিচারপতি শপথ নিয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। এর আগে গতকাল মঙ্গলবার রাতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৩ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা […]

পুলিশের ছয় ডিআইজিকে বদলি; কে কোথায় দায়িত্ব পেলেন

বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। এরমধ্যে পুলিশ অধিদফতরের ডিআইজি মো. আলী হোসেন ফকিরকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ঢাকায়, পুলিশ অধিদফতরের ডিআইজি মো. জিল্লুর রহমানকে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে, […]

নতুন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ

ড. শেখ আব্দুর রশিদকে চুক্তিতে নতুন মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দেয়া হয়েছে। তাকে দুই বছরের জন্য নিয়োগ দিয়ে মঙ্গলবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী, ড. শেখ আব্দুর রশিদকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ১৪ […]

শেখ হাসিনার অবস্থান সম্পর্কে কেউ কনফার্মেশন দিতে পারেনি : পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা ভারতে এবং সংযুক্ত আরব আমিরাতে খোঁজ করেছি। কোথাও তার সন্ধান পাইনি। তার অবস্থান সম্পর্কে কেউ কনফার্মেশন দিতে পারেনি। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেড় ঘণ্টার নোটিশে মন্ত্রণালয় জরুরি ওই সংবাদ ব্রিফিংয়ের […]

গুম-খুনে জড়াবে না র‍্যাব : র‍্যাব মহাপরিচালক

র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) গুম-খুনের সঙ্গে কোনোভাবেই জড়াবে না বলেছেন বাহিনীটির মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। এছাড়া, র‍্যাবে আয়নাঘর বলে কিছু নেই বলেও দাবি করেছেন তিনি। আজ সোমবার (৭ অক্টোবর) বিকেলে র‍্যাব সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। র‍্যাব মহাপরিচালক বলেন, বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডে র‍্যাব […]

নতুন বাংলাদেশ গড়তে সচিবদের জন্য ড. ইউনূসের ২৫ নির্দেশনা

নতুন বাংলাদেশ গড়তে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের ২৫টি নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার এসব‌ নির্দেশনা সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সচিব ও সিনিয়র সচিবদের কাছে পাঠানো হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সচিব সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তিনি সিনিয়র সচিব/সচিবদের উদ্দেশে এ বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছেন। সেগুলো চিঠি […]

আবরার শিখিয়েছে কিভাবে আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে হয় : আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, আগ্রাসন বিরোধী লড়াইয়ে আমাদের পথিকৃৎ আবরার ফাহাদ। আবরার আমাদের শিখিয়েছে কিভাবে আপোষহীনভাবে আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে হয়। আগ্রাসনের বিরুদ্ধে এবং দেশকে দখলমুক্ত করার এই লড়াই দীর্ঘ। সোমবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, সন্ত্রাসী ছাত্রলীগের হাতে আবরারের […]

দেশের ক্রান্তিলগ্নে সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে : ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ক্রান্তিলগ্নে সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ফলশ্রুতিতে সেনাবাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। রোববার (৬ অক্টোবর) সেনা সদরদপ্তরে সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রধান […]

আ’লীগ নেতারা বেশিরভাগই পালিয়েছে ৫ থেকে ৭ আগস্টের মধ্যে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশ ছেড়ে পালানো আওয়ামী লীগ নেতাদের বেশিরভাগই ৫-৭ আগস্টের মধ্যে পালিয়েছেন। তবে এখন নতুন করে কারও পালানোর সুযোগ নেই। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (৫ অক্টোবর) বিকেলে এপিবিএন মীর মুগ্ধর নামে করা একটি ভবন ও ফটকের উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা বলে তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্দোলনে নিহত […]

শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি’র অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার প্রেক্ষিতে সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। রোববার রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা […]