জাতীয়

অবশেষে উপসচিব পদে পদোন্নতি পেলেন সেই সারোয়ার আলম

উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান তিনি। স্ট্যাটাসে তিনি লেখেন, তিনবার বঞ্চিত হওয়ার পর আজ উপসচিব পদে পদোন্নতি পেলাম। আলহামদুলিল্লাহ্। সকল প্রশংসা মহান আল্লাহর যিনি সর্বোত্তম ফয়সালাকারী। ১৪ বছরের বেশি সময় ধরে প্রশাসনে কর্মরত থাকলেও পদোন্নতি হয়নি সারওয়ারের। এর আগে […]

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছেন ‘সন্দেহে’ বাড়ি ঘেরাও, তল্লাশি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবস্থান করছেন এমন সংবাদে পুরান ঢাকার গেন্ডারিয়ায় একটি বাড়ি ঘেরাও করেছেন স্থানীয়রা। ওই বাড়িটি তার এক আত্মীয়ের বলে জানা গেছে। মঙ্গলবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। আড়াইটার দিকে বাড়ির ভেতরে ঢোকে সেনাবাহিনীর সদস্যরা। অবস্থান নেয়া এলাকাবাসীরা জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গেন্ডারিয়ার এই বাড়ি ঘিরে […]

ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী আলী ইমাম মজুমদার

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আজ সোমবার (১২ আগস্ট) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আলী ইমাম মজুমদার ১৯৫০ সালে কুমিল্লার নানুয়া দিঘিরপাড়ে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ১৯৬৯ সালে স্নাতক ও ১৯৭৩ সালে স্নাতকোত্তর ডিগ্রী […]

রক্তাক্ত দেশে শান্তি আনার চেষ্টা, ২৭ দফতর হাতে নিয়ে মসনদে ড. ইউনুস

নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে গঠন করা হয়েছে অন্তর্বর্তী সরকার। এই সরকারে থাকছেন ১৭ জন সদস্য। তবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’জনসমন্বয়কসহ বৃহস্পতিবার শপথ নিয়েছেন ১৪ জন। শুক্রবারই মুহাম্মদ ইউনূস তাঁদের দপ্তর বন্টন করেছেন। তিনি তাঁর নিজের হাতে রেখেছেন ২৭টি মন্ত্রক। বাকি বিভাগগুলির বিভিন্ন উপদেষ্টাকে দেওয়া হয়েছে। শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্যদের […]

কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা পুলিশের, পরিবর্তন করা হবে পোশাক ও লোগো

এগারো দফা দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পুলিশ সদস্যরা। রোববার (১১ আগস্ট) বিকেলে অন্তবর্তী সরকাররে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের সাথে বৈঠক শেষে একথা জানানো হয়। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা পুলিশ ও র‍্যাব প্রধানের উপস্থিতিতে আন্দোলনরতদের সাথে এক বৈঠক শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠকে পুলিশের জন্য একটি […]

গোপালগঞ্জে সেনাবাহিবীর উপর হামলার ঘটনায় যা জানালো আইএসপিআর

এবার গোপালগঞ্জে সেনাবাহিবীর টহল দলে হামলার ঘটনায় বিবৃতি দিলো আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এতে বলা হয়, সদর উপজেলায় সেনা টহল দলের ওপর বিক্ষোভকারীদের হামলার ঘটনা ঘটে। শনিবার (১০ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের ওপর হামলা […]

দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। শনিবার (১০ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের […]

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস

জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে, শ্রদ্ধা নিবেদন করেন অন্য উপদেষ্টারাও। আজ শুক্রবার (৯ আগস্ট) সকালে সাভারে অবস্থিত স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তারা। প্রধান উপদেষ্টা হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত ১৩ উপদেষ্টাকে সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন ড. মুহাম্মদ ইউনূস। এসময় তিন […]

নিষ্ঠুর স্বৈরাচারি সরকার দূর হয়ে গেছে- ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারি প্রতিষ্ঠান দিয়ে স্বৈরাচার সরকার নিজেদের ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। তারা এসব প্রতিষ্ঠানের হারানো গৌরব ফিরিয়ে আনবেন। বলেন, যারা অপরাধ করেছে তাদেরকে আইনের মাধ্যমে বিচারের আওতায় শিগগিরই উপযুক্ত শাস্তি দেয়া হবে। এই কথা সব মন্ত্রণালয়, সংস্থা, দফতর, শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধীর বিচার হবে। বৃহস্পতিবার (৮ […]

শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ সদস্যের মধ্যে ১৪ জন শপথ নিয়েছেন। শুরুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সোয়া নয়টার পর বঙ্গভবনে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ জন উপদেষ্টাও শপথ নেন। তাদেরকেও শপথ পাঠ করান মো. সাহাবুদ্দিন। আজই […]