জাতীয়

‘আয়নাঘর’ পরিদর্শন করে ভুক্তভোগীদের বর্ণনার সঙ্গে মিল পেয়েছে গুম কমিশন

মাত্র ১৩ কার্য দিবসে ৪০০টি গুমের অভিযোগ জমা পড়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কাছে। এরইমধ্যে বিভিন্ন সংস্থার আলোচিত বন্দিশালা ‘আয়নাঘর’ পরিদর্শন করে ভুক্তভোগীদের বর্ণনার সঙ্গে মিল পেয়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। তবে বিভিন্ন স্থান পরিবর্তনের পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রমাণগুলো মুছে ফেলার অভিযোগ তুলেছে সংস্থাটি। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে গুম সংক্রান্ত কমিশনের কার্যক্রম নিয়ে […]

জামিনে মুক্ত আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে কারাগার থেকে মুক্তই পান তিনি। বাংলাদেশের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) […]

সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেফতার

রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (২ অক্টোবর) রাত ৮টায় রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৫ আগস্ট রাজশাহী বাগমারাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার ওপর হামলা ও […]

উপদেষ্টাদেরও আয়-সম্পদের হিসাব দিতে হবে, নীতিমালা জারি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদেরও আয় ও সম্পদ বিবরণী জমা দিতে হবে। তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে তার বিবরণীও জমা দিতে হবে। আজ মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা, ২০২৪’ জারি করা হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা […]

আমরা ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখব : ড. ইউনূস

ফিলিস্তিন ও তার জনগণের প্রতি সবসময় বাংলাদেশের সমর্থন থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ফিলিস্তিন কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্র পাবে। আমরা ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখব। ফিলিস্তিনি জনগণকে বিশেষ করে শিশু ও মহিলাদের বিরুদ্ধে বর্বরতা থেকে রক্ষা করতে বাংলাদেশ অবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। মঙ্গলবার (১ অক্টোবর) ফিলিস্তিনের […]

ডামি নির্বাচনের কারিগর সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম গ্রেফতার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব জাহাংগীর আলমকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে যখন আরেক পুলিশ কর্মকর্তা আন্দোলনের ভিডিও ফুটেজ দেখাচ্ছিল, তখন জাহাঙ্গীর আলমকে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশেই দেখা যায়। আন্দোলনে গুলি […]

এবার বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল নৌ ও বিমানবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনীর পর এবার নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদেরও সারাদেশে আগামী দুই মাসের (৬০ দিন) জন্য বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট্রের ক্ষমতা দেয়া হলো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) প্রজ্ঞাপনে সাক্ষর করেন তিনি, যা আজ প্রকাশিত হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৮৯৮ সালের ফৌজদারি […]

মৌলবাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের আপস উদ্বেগজনক ও ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত: টিআইবি

নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থান্বেষী মৌলবাদী হুমকির কাছে অন্তর্বর্তীকালীন সরকার আপস করে উদ্বেগজনক ও ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত সমন্বয় কমিটি বাতিলের সিদ্ধান্ত বৈষম্যহীন ‘নতুন বাংলাদেশ’ এর স্বপ্ন ও অসাম্প্রদায়িক চেতনার পরিপন্থী ও […]

দ্বৈত ভোটার হতে অনেকে পায়ের আঙুলের ছাপ দেয়: ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম বলেছেন, দ্বৈত ভোটার হবার ক্ষেত্রে অনেকে পায়ের আঙুলের ছাপ দেয়। এ ধরনের দুর্নীতি-অনিয়ম মানা হবে না। সোমবার (৩০সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে ভার্চুয়ালি বরিশাল অঞ্চলের জাতীয় পরিচয়পত্র সংশোধন, নতুন ভোটার নিবন্ধন ও ভোটার স্থানান্তর বিষয়ক সভায় তিনি এ কথা বলেন। শফিউল আজিম বলেছেন, কমিশন না থাকলেও ইসি সচিবালয়ের […]

সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সাবেক এমপি ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার (৭০) মারা গেছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি কয়েক মাস ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক। জানা গেছে, ফিজার কয়েক […]