সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিকে কূটনৈতিক পত্র পাঠিয়েছে ঢাকা। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, ভারতকে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি। বিচারকাজের জন্য যে তাকে ফেরত চাওয়া হয়েছে, সেটা জানানো হয়েছে। কোন প্রক্রিয়ার মাধ্যমে তাকে ফেরত চাওয়া হয়েছে […]
জাতীয়
জাতীয়
পিলখানা হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন
২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৩ ডিসেম্বর) বিজিবি দিবসের অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতকাল রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কমিশন গঠন সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন। এর আগে কমিশন গঠনের বিষয়ে হাইকোর্টের নির্দেশ ছিল। […]
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা; লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশ
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ঘটনায় নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। একইসঙ্গে এটি তদন্ত করে দ্রত আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধাকে হেয় প্রতিপন্ন করার ঘটনার তীব্র নিন্দা জানাই। এ বিষয়ে পুলিশ […]
বিচারপতিদের অনিয়মের পূর্ণাঙ্গ তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন
উচ্চ আদালতের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়মের পূর্ণাঙ্গ তদন্তের জন্য অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জানা গেছে, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল তদন্ত শেষে বিচারপতিদের তথ্যাবলি ও তাদের নিয়ে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল যে সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিল, তাই চূড়ান্ত তদন্তের জন্য দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল চূড়ান্ত তদন্ত করে তা রাষ্ট্রপতির কাছে দিলেই তাদের […]
বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন
দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের কার্যক্রম এবং আটক ব্যক্তিদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে গোয়েন্দা তথ্য তুলে ধরতে গিয়ে কমিশন তাদের প্রতিবেদনে জানায়, ‘বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা জনসমক্ষে একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।’ খবর বাসস’র। সাবেক বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন সম্প্রতি ‘সত্য উদঘাটন’ শিরোনামে প্রতিবেদনটি রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা […]
জাতীয় সংসদ নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাব : প্রধান উপদেষ্টা
আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হবো। যা আমি সারা জীবন ধরে করেছি এবং তরুণরাও এটিকে ভালোবাসে। সুতরাং আমি আমার সেই দলে বা কার্যক্রমে ফিরে যাবো যেটা আমি সারা বিশ্বে তৈরি করেছি। শুক্রবার […]
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এ শোক বার্তায় এ তথ্য জানানো হয়। এর আগে, উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবরে দেশে ফিরেই হাসপাতালে ছুটে যান ড. ইউনূস। শুক্রবার সন্ধ্যা সাড়ে […]
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন
ভূমি মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ.এফ হাসান আরিফ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। হাসপাতাল সূত্র জানিয়েছে, তিনি বিকেল ৩টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা […]
‘বিজিবি দিবস’ উপলক্ষে রাস্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও বহির্গমন রোধ, সীমান্তবর্তী সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা বিধান, শিল্প কারখানায় নিরাপত্তা প্রদানসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির ভূমিকা প্রশংসনীয়। আগামীকাল শুক্রবার ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস’। এ উপলক্ষ্যে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। দিবসটিতে তিনিবর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) কর্মরত সকলকে আন্তরিক […]
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিলেন ড. ইউনূস
মিশরের রাজধানী কায়রোতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনের একটি বিশেষ অধিবেশনে যোগ দেয়ার পর তিনি বিশ্ববিদ্যালয়টিতে যান। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড. সালামা দাউদ ড. ইউনূসকে স্বাগত জানান। এসময় বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অ্যান্ড রিসার্চের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. মাহমুদ সিদ্দিকও উপস্থিত ছিলেন। এর […]










