Blog

ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস

আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি আসনে ইসলামী দলসমূহের একজন প্রার্থী করার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দের যৌথ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর সভাপতিত্বে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা […]

সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা আজ

রাজধানী ঢাকাসহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। প্রতি বছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যাদেবীর বন্দনা করা হয়। এজন্য ভক্তবৃন্দ, বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করেছে। আজ সকাল ১০ টা ২৭ মিনিটে এ […]

জুলাই অভ্যুথানে আহতদের যোগ্যতা অনুযায়ী বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবে এই সরকার: হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই সরকার আহতদের পুনর্বাসন নিশ্চিত করবে। যোগ্যতা অনুযায়ী বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কাজ চলছে, ধৈর্য হারাবেন না। রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা। পরে সেখানে উপস্থিত হয়ে আহতদের উদ্দেশে তিনি এসব কথা […]

বাংলাদেশে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে জাপান

অন্তর্বর্তী সরকারকে পুনরায় সমর্থন এবং ব্যবসা ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে জাপান। রোববার (২ ফেব্রুয়ারি) জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী ইকুইনা আকিকো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এ বার্তা জানান। ইকুইনা আকিকো জানান, জাপান বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় এবং সবসময় সমর্থন দিয়ে […]

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ রোববার (২ ফেব্রুয়ারি) শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সকাল ৯টার পরই শুরু হয় মোনাজাত। এবারের মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। মোনাজাতে দেশ ও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। মহান আল্লাহ’র নৈকট্য লাভের আশায়, ভোর থেকেই ঢাকা ও আশপাশের এলাকা থেকে ময়দানে জড়ো হয়েছেন ধর্মপ্রাণ […]

খাল খনন উদ্বোধনে লাল গালিচা, ব্যাখ্যা দিলো ডিএনসিসি

লাল গালিচায় খালে নেমে রাজধানীর মিরপুর–১৩ এর বাউনিয়া খালে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটির ৬টি খাল সংস্কারের খননকাজ উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। এ নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে এ ঘটনার ব্যাখ্যা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, […]

একুশে বইমেলার ডাস্টবিনে হাসিনার ‘ঘৃণা স্তম্ভে’র ছবি

একুশে বইমেলায় ডাস্টবিন স্থাপন করেছে গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ডাস্টবিনে লাগানো হয়েছে ছাত্র-জনতার গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ‘ঘৃণা স্তম্ভে’র ছবি। হাসিনার প্রতি ঘৃণা জানিয়ে মানুষের ময়লা ফেলার অসংখ্য ছবি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। শনিবার (১ ফেব্রুয়ারি) অমুর একুশে বইমেলার প্রথম দিনে এই ডাস্টবিনে উৎসুক দর্শনার্থীদের ঘৃণাভরে ময়লা ফেলতে দেখা যায়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল […]

কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

কুমিল্লার লাঙ্গলকোটে উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম ভূইঁয়া নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাঙ্গড্ডা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সেলিম ভূঁইয়া উপজেলার হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার স্থানীয় বিএনপি নেতা আব্দুল গফুর ভূঁইয়া ও তার সমর্থকরা […]

দাবি-দাওয়ার নামে দেশে ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্রকারীরা বসে নেই। তারা নানান দাবি-দাওয়ার নামে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, স্বৈরাচারের মূলে থাকা ব্যক্তি পালিয়ে গেলেও কিছু অবশিষ্ট রয়ে গেছে। তারা বিভিন্নভাবে মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে। নিজেদের গুছিয়ে নিয়ে আবার দেশকে […]

সংস্কার ও নির্বাচনের আগে বিচারের দাবি শহীদ পরিবারের

আগে শহীদদের স্বীকৃতি ও হত্যার বিচার করতে হবে এমন দাবি জানিয়ে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা বলেছেন– ঐক্য হবে, সংস্কার হবে, নির্বাচন হবে কিন্তু তার আগে প্রত্যেকটা হত্যার বিচার করতে হবে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সংবাদ সম্মেলনে এ দাবি তোলেন শহীদ পরিবারের সদস্যরা। দুই হাজার সন্তানের […]