Blog

চিটাগাংকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে বরিশাল

কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে চিটাগং কিংসকে ৯ উইকেটে হারিয়ে আসরের প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করলো ফরচুন বরিশাল। চিটাগংয়ের দেয়া ১৫০ রানের টার্গেট ১৬ বল হাতে রেখেই টপকে যায় তামিম ইকবালের দল। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বন্দর নগরীর দলটির। ৩৪ রানে টপ অর্ডারের চার ব্যাটারকে হারায় তারা। সাজঘরে ফেরেন খাজা নাফে, […]

তুরাগ তীরে চলছে ইজতেমা, ইবাদত-বন্দেগিতে মশগুল মুসল্লিরা

টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা জুবায়েরের অনুসারীদের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা। ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন মাওলানা জুবায়েরপন্থিরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর থেকেই শুরু হয়েছে বয়ান। খিত্তায় খিত্তায় ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। চলছে দ্বীনের বয়ান ও দাওয়াতী কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির আসকারে মশগুল বিদেশ থেকে আসা মেহমানরাও। এতে অংশ নিয়েছেন সারা দেশের অন্তত ২২ […]

সিরাজগঞ্জের সাবেক এমপি আব্দুল আজিজ গ্রেফতার

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (৩ ফেব্রারুয়ারি) রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু। তিনি বলেন, সোমবার রাতে রাজধানীর কলাবাগান থেকে সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে গ্রেফতার করা […]

আইনশৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেয়া যাবে না। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা […]

কারাগারে থাকা ফারুক খানের ফেসবুক পোস্ট ভাইরাল, শেখ হাসিনার না শেখ মুজিবের আ’লীগ ফেরত চাই

হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেয়া হয়। যেখানে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করা হয়েছে। ফারুক খানের আইডি থেকে করা পোস্টে লেখা হয়, ‘অনেক চেষ্টা করে […]

২৪’এর বিপ্লবকে ‘আধা-বিপ্লব’ বলে আখ্যা দিয়েছেন সাবেক সেনাপ্রধান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যারা শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে আন্দোলনের দিক পরিবর্তন করে দিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। ২০১২ সালে আওয়ামী লীগের শাসনামলে সেনাপ্রধান হিসেবে নিয়োগ পাওয়া এই জেনারেল নিজের ফেসবুকে তুলে ধরেছেন আলোচিত সে সময়ের নানা ঘটনাপ্রবাহ। তার দৃষ্টিতে কেমন ছিল চব্বিশের বিপ্লব? জেনারেল ইকবাল করিম ভূঁইয়া সামাজিক […]

৫ জন মিলে ধর্ষণের পর হাতিরঝিলে ফেলে রাখে কিশোরীর মরদেহ

রাজধানীতে হাত-পা বেঁধে ৫ জন মিলে ধর্ষণের পর হত্যা করা হয় অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে। পরে মরদেহ ফেলে দেয়া হয় হাতিরঝিলে। এ ঘটনায় জড়িত রবিন ও রাব্বি মৃধা নামের দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত আরও তিনজনকে ধরতে অভিযান অব্যাহত আছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, কিশোরীকে ফাঁদে পেলে ১৬ […]

‘ফিলিস্তিনি বন্দিদের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে ইসরাইল’

ফিলিস্তিনি বন্দিদের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। হামাস বলেছে, গতকাল (শনিবার) ইসরাইলি কারাগারগুলো থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দিদের শরীরে মারাত্মক আঘাতে চিহ্ন রয়েছে এবং ইহুদিবাদী কারারক্ষীরা তাদের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে। শনিবার (১ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হামাস। শনিবার চতুর্থ দফায় গাজ্জা […]

টুঙ্গিপাড়ায় আ’লীগ-পুলিশ সংঘর্ষে আহত ৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় এক কর্মীকে আটকের জেরে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া উপজেলার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনের এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ আটজন আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়। পাল্টাপাল্টি ধাওয়া চলাকালে আওয়ামী লীগ নেতাকর্মীরা ‘জয় […]

খালেদা জিয়াকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন এবং তার রাজনৈতিক জীবনের প্রশংসা করেছেন। রোববার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।তিনি জানান, বিকেলে পাকিস্তান দূতাবাস থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়। গত ৩১ জানুয়ারি লেখা চিঠিতে শাহবাজ শরিফ উল্লেখ করেন, […]