Blog

নতুন বই ছাপছে দেশীয় ছাপাখানায়, বাদ গেলো ভারতীয় প্রতিষ্ঠান

২০১২ সালের শিক্ষাক্রমের আলোকে পাঠ্যবই পরিমার্জন করে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এরমধ্যে বেশ কিছু কাজ পেয়েছিল ভারতীয় প্রতিষ্ঠান। তবে এ নিয়ে সমালোচনা হওয়ায় তাদেরকে বাদ দিয়ে দেশি মুদ্রণখানাগুলোকে বই ছাপার দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে […]

পটুয়াখালী-৩ আসনে ভিপি নুরকে সহযোগিতার নির্দেশ বিএনপির

গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হককে নুরকে তার সংসদীয় এলাকা পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করতে দলীয় নেতা–কর্মীদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। গত ২২ অক্টোবর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে এ নির্দেশনা দেয়া হয়। সোমবার (২৮ অক্টোবর) চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে […]

রদ্রিই পেলেন ব্যালন ডি’অর

গত কিছুদিন ধরেই জোরালো গুঞ্জন ছিল ভিনিসিয়ুস জুনিয়রের ব্যালন ডি’অর পাওয়ার। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে বদলে যায় গোটা পরিস্থিতি। ভিনিসিয়ুসের পরিবর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন রদ্রি। শেষ পর্যন্ত সেই জল্পনা-কল্পনাই সত্যি হলো। ২০২৪ সালের ব্যালন ডি’অর জিতলেন ম্যানচেস্টার সিটির এই স্প্যানিশ তারকা। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাতে প্যারিসের থিয়েটার দু শাতলেতে জাঁকজমকপূর্ণ […]

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সোমবার (২৮ অক্টোবর) রাত সোয়া নয়টার দিকে বৈঠকটি শুরু হয়। বৈঠকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারনী ফোরাম স্থায়ী কমিটির ১২জন সদস্য যোগ দেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর , স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার,মির্জা আব্বাস, ড. […]

বিশেষ অভিযান জোরদার করার নির্দেশ আইজিপির

সন্ত্রাসী, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং ও ট্রাফিক অব্যবস্থাপনা ইত্যাদির বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান জোরদার করার জন্য পুলিশের সব ইউনিট প্রধানকে নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। সোমবার (২৮ অক্টোবর) এক বিশেষ বার্তায় আইজিপি এ নির্দেশ প্রদান করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ সদর দফতর। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশব্যাপী ১৮ অক্টোবর থেকে শুরু […]

উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াতের মিথ্যা সাক্ষাৎকার প্রচারকারী ৩ দিনের রিমান্ডে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের মিথ্যা ও বানোয়াট সাক্ষাৎকার তৈরি ও প্রচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার নাফিস ফুয়াদ ঈশানকে (২২) আজ রোববার গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে আদালত তাকে ৩ দিনের রিমান্ডের আদেশ দেন। ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ঈশানকে আজ ভোরে […]

এসএসসি এপ্রিলে ও এইচএসসি হতে পারে জুনে

আগামী বছরের (২০২৫ সালের) এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিল মাসের মাঝামাঝিতে শুরু হতে পারে। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে পারে জুনের শেষ সপ্তাহে। আর এসএসসি পূর্ণাঙ্গ সিলেবাসে ও এইচএসসি পুনর্বিন্যাসকৃত (২০২৩ সালে প্রণীত) সিলেবাসে হতে পারে। বড় ধরনের কোনো অঘটন না ঘটলে এ শিডিউল বাস্তবায়ন করতে চায় সরকার। আজ রোববার (২৭ অক্টোবর) শিক্ষা প্রশাসনের […]

বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধ করে দিবো : অমিত শাহ

পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের সমস্যা আর থাকবে না। বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধ করে দিবো। একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও টার্গেট করে কথা বলেন। আজ রবিবার (২৭ অক্টোবর) বনগাঁয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র একটি অনুষ্ঠানে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে তিনি এসব […]

কাশ্মিরের স্বাধীনতা সংগ্রামে পাকিস্তানের সমর্থন

ভারতশাসিত কাশ্মিরের স্বাধীনতা সংগ্রামে সমর্থন পুনর্ব্যক্ত করেছে প্রতিবেশী দেশ পাকিস্তান। দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই সমর্থন পুনর্ব্যক্ত করেন। তারা বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন অনুযায়ী নিজেদের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে কাশ্মিরিদের। খবর, দ্য ডন’র। রোববার (২৭ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যমটি। এদিন […]

রাজনৈতিক পট পরিবর্তনের সেই ২৮ অক্টোবর আজ

২০০৬ এর ২৮ অক্টোবর কিংবা ২০২৩, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে উল্লেখযোগ্য দিন।২০০৬ সালের ২৮ অক্টোবর ছিল বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকারের শেষ দিন। সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে এম হাসান যেন তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নিতে না পারেন সেজন্য আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট তখন তুমুল আন্দোলন করছে। এমন প্রেক্ষাপটে সে বছর ২৮শে অক্টোবর […]