কলাপাড়ায় গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়ায় গাঁজা সেবনের অপরাধে মো: রাহাত (২৩), শান্ত পাল (২২) ও শান্ত হাওলাদার (২০)-কে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক। রবিবার (১০ মে) রাত ১০ টায় কলাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর […]

মির্জাগঞ্জে বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সঙ্গে স্হানীয় সংসদ সদস্যের মতবিনিময় সভা

মির্জাগঞ্জ (পটুয়াখালী)  প্রতিনিধি।। মির্জাগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে স্থানীয় সংসদ সদস্যর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন সিকদার। বক্তব্য রাখেন, […]

আজ বিশ্ব মা দিবস : মমতাময়ী মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা

প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় মা দিবস। মাকে নিয়ে লিখা শুরু করলে আসলে তা শেষ করা যাবে না। পৃথিবীর সবচেয়ে মধুর এবং সহজ ডাক হলো ‘মা’। এই একটি শব্দের সঙ্গে মিশে আছে অকৃত্রিম ভালোবাসা, মমতা আর নিরাপত্তা। আমরা সামান্য ব্যথা পেলেও মনের অজান্তেই ডেকে উঠি ‘মা’। মা হলো পৃথিবীর সবচেয়ে নির্ভরতার […]

জাঁকজমকপূর্ণ আয়োজনে কলাপাড়ায় “জামান টাওয়ার” এর উদ্বোধন

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় আধুনিক স্থাপত্যশৈলী ও ব্যতিক্রমী নান্দনিক ডিজাইনে নির্মিত ৬ তলা “জামান টাওয়ার”-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) বিকাল ৫টা ৩০ মিনিটে কলাপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের এম,পি সড়কের ১৩৪ সবুজবাগ এলাকায় অবস্থিত জামান টাওয়ার এক দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়। এতে রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও […]

বিএম কলেজছাত্রী কলাপাড়ার আনিতা হত্যাকাণ্ড: প্রধান আসামি হিমু গ্রেপ্তার

রাসেল মোল্লাঃ কলাপাড়ার উপজেলা প্রেসক্লাবের সদস্য প্রবিন সাংবাদিক এইচ এম আকবর এর ছোট ভাইয়ের মেয়ে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া গ্রামের বাসিন্দা ব‌রিশা‌লে বিএম কলেজ বাংলা বিভাগের শিক্ষার্থী সান‌জিদা ক‌বির আনিতাকে বাসায় ডে‌কে হত‌্যার ঘটনায় অভিযুক্ত প্রেমিক‌ মাইনুল ইসলাম হিমুকে গ্রেফতার ক‌রে‌ছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৮)। বৃহস্প‌তিবার (৭ মে) সকা‌লে উজিরপু‌রের ইচলাদী টোল ঘর এলাকা থে‌কে […]

কলাপাড়ায় শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মোশাররফ

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় দীর্ঘ ৪৫ বছর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খননকৃত স্বনির্ভর খালের পুন:খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন । বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাইশাখলা গ্রামে এ খনন কাজের উদ্বোধন করেন তিঁনি। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, উপজেলা বিএনপির সভাপতি হাজী […]

খাল পুনঃখননসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে- মোশাররফ হোসেন – এম পি

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া পৌরসভায় আধুনিক ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি। বুধবার (৬ মে) সকাল ১০টায় ‘ক্লিন কলাপাড়া, গ্রিন কলাপাড়া’ স্লোগানকে সামনে রেখে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে এমপি এবিএম মোশাররফ হোসেন বলেন, কলাপাড়া একটি সম্ভাবনাময় সুন্দর শহর হলেও অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলার […]

শাপলা চত্বর ট্র্যাজেডি: জাতির স্মৃতিতে এক বেদনাময় দিন

আজ ৫ মে, শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস। ২০১৩ সালের এই দিনে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও অভিযানকে ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। সেদিন মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও পবিত্র কুরআনের অবমাননার প্রতিবাদসহ ১৩ দফা দাবিতে আলেম-ওলামা ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা শাপলা চত্বরে সমবেত হন। দিনভর উত্তেজনা […]

জাকাত নিয়ে বিএনপি এমপির অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে হেফাজতে ইসলামের তীব্র নিন্দা

বিএনপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের এমপি নিলোফার চৌধুরী মনির জাকাত নিয়ে অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটির মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেছেন, জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যা সমাজে সাম্য, সহমর্মিতা ও দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখে। এটা আল্লাহর পবিত্র বিধান। এই পবিত্র বিধানকে […]

কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারকে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা দিল ‘পাশে দাঁড়াই’

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও বিধ্বস্ত একটি মন্দির নির্মাণে নগদঅর্থ সহায়তা তুলে দিয়েছে পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (৩ রা মে ) উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর, নবাবগঞ্জ ও ফরিদগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ খাদ্য ও অর্থ সহায়তা তুলে দেয়া হয়। পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠনের দেশে ও প্রবাসে […]