ইসলামী বইমেলার সময় বাড়ল; চলবে ২০ নভেম্বর পর্যন্ত

অক্টোবরের ২২ তারিখ থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব গেইটে চলছে ইসলামিক ফাউন্ডেশন ইসলামী বইমেলা। পূর্ব সিদ্ধান্ত ছিল বইমেলা চলবে ২০ দিন ব্যাপি অর্থাৎ নভেম্বরের ১০ তারিখ পর্যন্ত। লেখক, পাঠক ও প্রকাশকদের আবেদনে বইমেলার সময় আরও ১০ বাড়ানো হয়েছে। সুতরাং আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে ইসলামী বইমেলা। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) গার্ডিয়ান পাব্লিকেশন্সের এ এম […]

বঙ্গোপসাগরে ডাকাতের গুলিতে নিহত ১, অপহরণ ১৯ জেলে

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের কাছে বঙ্গোপসাগরে ডাকাতের হামলায় এক জেলে নিহত হয়েছে। অপহরণ করা হয়েছে ১৯ জনকে। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সাগরে মাছ ধরার সময় ‘আল্লাহর দয়া’ নামের ট্রলারে ডাকাতদল আক্রমণ করে। নিহত মোহাম্মদ মোকাররম (৪৫) কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়ার বাসিন্দা তিনি উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের সদস্য […]

শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মনে করে ভারত

ভারতে অবস্থান করা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মনে করে দেশটি। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর তাকে অভিনন্দন জানিয়ে দেয়া আওয়ামী লীগের বিবৃতিতে শেখ হাসিনাকে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ উল্লেখ করা হয়। বিষয়টি ভারতের […]

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ভাই-বোনের মৃত্যু

কুমিল্লায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই ভাই-বোন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরা এলাকার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলে, জুনায়েদ হোসেন (১২) ও ফাহিমা (৯)। তারা ওই ইউনিয়নের হোসেনপুর গ্রামের জাহাঙ্গীর আলমের সন্তান। দু’জনই ছগুরা এবতেদায়ি মাদরাসায় পড়তো। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার […]

দলীয় রাজনীতি নিষিদ্ধ বিষয়ে গণভোটের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অ্যাকাডেমিক এলাকায় সব ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে গণভোট আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন। পরে মিছিল ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীরা ‘টু জিরো টু ফোর, […]

প্রবাসী আয় বৃদ্ধিতে রিজার্ভে সুখবর

দীর্ঘদিন পর আবারও বৈদেশিক মুদ্রার মজুদ ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বিপিএম-৬ হিসাব অনুযায়ী বৈদেশিক মুদ্রার মজুদ এখন ২০ বিলিয়ন ডলারের ওপরে। আর গ্রস রিজার্ভ ২৫ দশমিক ৭২ বিলিয়ন ডলার। প্রবাসী আয় বৃদ্ধিতে বৈদেশিক মুদ্রার মজুদ বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গেল কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে কমছিল রিজার্ভের পরিমাণ। বিশেষ করে শেখ হাসিনা সরকারের শেষ সময়ে […]

আমেরিকান মুসলিম ভোটাররা যে কারণে ডেমোক্র্যাট পার্টি থেকে সরে আসছেন

এক ঐতিহাসিক রদবদলে ডেমোক্র্যাটদের প্রতি দুই দশকের আনুগত্য থেকে বেরিয়ে এসেছেন মুসলিম ও আরব আমেরিকানরা। মঙ্গলবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট-ইলেক্ট ডনাল্ড ট্রাম্প ও তৃতীয় দলের প্রার্থীদের ঝুলিতে তাদের অধিকাংশের ভোট পড়েছে। গাজার যুদ্ধকে বাইডেন প্রশাসন যেভাবে পরিচালনা করেছে তা নিয়ে তৈরি হওয়া ক্ষোভ এই দলত্যাগে ইন্ধন জুগিয়েছে, এবং গুরুত্বপূর্ণ সুইং স্টেটগুলিতে ট্রাম্পকে জয়ী করতে সহায়তা করেছে। […]

মির্জাগঞ্জে পিস্তলসহ বিএনপি নেতা গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  জাহাঙ্গীর আলম ফরাজীকে পিস্তলসহ গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে  বিএনপি নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিলটি করেন। পরে  মির্জাগঞ্জ থানার সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন শেষে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য ও মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা,মাধবখালী ইউনিয়ন বিএনপির […]

উন্নত চিকিৎসার জন্য ৮ নভেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার (৮ নভেম্বর) তিনি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে যাত্রা করতে পারেন। খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেড্যিাাল বোর্ডের সাতজন চিকিৎসকসহ সব সফরসঙ্গীর ভিসা প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। শারীরিক অবস্থাসহ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৮ নভেম্বর ‘লং ডিসট্যান্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে’ খালেদা জিয়াকে প্রথমে যুক্তরাজ্যের লন্ডনে নেয়া […]

মার্কিন কংগ্রেসে পুনরায় নির্বাচিত হলেন দুই মুসলিম নারী

মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদে পুনরায় নির্বাচিত হয়েছেন দুই মুসলিম পদপ্রার্থী রাশিদা তালিব ও ইলহান ওমর। এ নিয়ে ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব চতুর্থ মেয়াদে ও সোমালি আমেরিকান ইলহান ওমর তৃতীয় মেয়াদে বিজয়ী হলেন। রাশিদা তালিব ডিয়ারবর্নের বৃহৎ আরব-আমেরিকান সম্প্রদায়ের সমর্থনে মিশিগানের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। এক্ষেত্রে তিনি রিপাবলিকান জেমস হুপারকে পরাজিত […]