কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা সোহানুর রহমান সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

রাসেল মোল্লাঃ  কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহানুর রহমান সুমন এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ১৯ আগস্ট বুধবার কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন বাদল মৃধা ও সদস্য সচিব ঢালী মো. রুহুল আমিন অভির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

জানা গেছে চলতি বছরের মার্চ মাসের এক তারিখ
দলীয় কয়েকজন নেতার ষড়যন্ত্রে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে দীর্ঘ এক মাস জেল হাজতে ছিলেন এরই মধ্যে নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহানুর রহমান সুমনকে দলীয় পথ থেকে বহিষ্কার করা হয়। তাকে বহিষ্কার করায় তৃণমূল নেতাকর্মীরা ক্ষুব্ধ হন। তিনি বহিষ্কার হয়েও জেল হাজত থেকে এসে ফের দলের টানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীদের নিয়ে সকল দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন। বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী মো. রুহুল আমিন অভি বলেন, আবেদনের প্রেক্ষিতে নীলগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি এবং সম্পাদকের সুপারিস ক্রমে যাচাই-বাছাই করে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এখন থেকে তিনি সপদে বহল রয়েছেন।

নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো. মাসুম বিল্লাহ বলেন, বিএনপি’র পরীক্ষিত নেতা সোহানুর রহমান সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় ১১৪ পটুয়াখালী ৪ আসনের মাটি ও মানুষের বন্ধু সাংসদ এবি এম মোশাররফ হোসেন ও কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী মো. হুমায়ুন শিকদার এবং নীলগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. কামরুজ্জামান শহীদ মাতুব্বর, কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা ও সদস্য সচিব ঢালী মো. রুহুল আমিন অভিকে নীলগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

তিনি আরো বলেন তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে নীলগঞ্জ স্বেচ্ছাসেবক দল আরও গতিশীল হবে।

নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহবায়ক সোহানুর রহমান সুমন ১১৪ পটুয়াখালী -৪ আসনের এমপি মাটি ও মানুষের বন্ধু এবিএম মোশাররফ হোসেন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি হাতে পেয়েছি। দলের কিছু কচক্রী মহল উপজেলা নেতৃবৃন্দ দের ভুল বুঝিয়েছিল, কিন্তু পরবর্তীতে উপজেলা নেতাকর্মীরা ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বুঝতে পেরেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন।

তিনি আরো বলেন ইউনিয়ন নেতা কর্মীদের সাথে নিয়ে আগামী দিনে দলের পক্ষে নিরলস ভাবে কাজ করব ইনশাআল্লাহ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *